জাতীয়

পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’; বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধ

পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘ইসরায়েল ব্যতীত’; বাদ পড়ছে শেখ মুজিবের সমাধিসৌধ

সংশ্লিষ্ট সূত্র জানায়, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, ফিলিস্তিন ইস্যুতে জনমত এবং রাষ্ট্রীয় অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ পুনর্বহালের নির্দেশনা দেওয়া হয়েছিল। তবে সেটি সীমিত পরিসরে কার্যকর হয়। এখন সব ধরনের পাসপোর্টে তা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

বাংলাদেশ ও তুরস্কের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ঢাকায় বৈঠকে বসেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বৈঠকটি শুরু হয়। এতে উপস্থিত রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

২৫ জুলাই, ২০২৬
জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

জুনের শেষে প্রধানমন্ত্রীর চীন সফর: ডেপুটি স্পিকার

বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকার গঠনের পর জুনের শেষে দ্বিতীয় রাষ্ট্রীয় সফরের জন্য চীনকে বেছে নিয়েছেন। এ সফর বাংলাদেশ-চীন বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দুই দেশের সমন্বিত কৌশলগত সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার কায়সার কামাল। বৃহস্পতিবার চীনের ইউনান প্রদেশের কুনমিংয়ে অনুষ্ঠিত সপ্তম চায়না-সাউথ এশিয়া কো-অপারেশন ফোরামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭৭ জন শিশু। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৮২৬ জন এবং নিশ্চিত হাম রোগী ৫১ জন। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই: সিইসি

রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই: সিইসি

সিইসি বলেন, 'স্থানীয় সরকার নির্বাচন এখন একটি বড় চ্যালেঞ্জ। রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও ভালো হবে।' বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি বলেন, 'দেশের স্বার্থে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সরকার সহযোগিতা করব, এমনটাই প্রত্যাশা।'

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক

বাংলাদেশে ড্রোন কারখানা করতে চায় তুরস্ক

বাংলাদেশে যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অংশ হিসেবে তুরস্ক বাংলাদেশে একটি যৌথ ইউএভি (আনম্যানড এরিয়াল ভেহিকল) বা ড্রোন উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব দিয়েছে। প্রস্তাব অনুযায়ী, তুরস্কের বহুল আলোচিত Bayraktar TB2 ও Akıncı ধরনের ড্রোনের সহ-উৎপাদন বাংলাদেশে হতে পারে।

২৫ জুলাই, ২০২৬
দেশকে আরও ভালো জায়গায় নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দেশকে আরও ভালো জায়গায় নিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

সবাই যার যার অবস্থান থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করলে ধীরে ধীরে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বর্তমান সরকার দেশকে আরও ভালো জায়গায় নিয়ে যেতে কাজ করে যাচ্ছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
শিশু রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

শিশু রামিসার বাবা অমূলক কিছু বলেননি: আইনমন্ত্রী

‘রামিসার বাবা যে হতাশা ব্যাক্ত করেছেন তার একমাত্র উত্তর হবে যদি আমরা এ বিচার প্রক্রিয়াটাকে প্রত্যাশিত ভাবে অতি দ্রুততম সময়ের মধ্যে করতে পারি। আমরা যদি না করতে পারি তখন ওনার কথা সত্য প্রমাণিত হবে। রামিসার বাবা যেটা বলেছেন, উনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না যে উনি অমূলক কিছু বলেছেন। আছিয়ার মামলায় সাত দিনের মধ্যে চার্জশিট দিয়েছিলাম, এক মাসে ট্রায়াল শেষ হয়েছিল।’

২৫ জুলাই, ২০২৬
চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সেবা অব্যাহত রাখতে চায় আদ্-দ্বীন

চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত সেবা অব্যাহত রাখতে চায় আদ্-দ্বীন

ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আপিলের সুযোগ থাকায় সেটি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত সেবা কার্যক্রম অব্যাহত রাখতে চায় প্রতিষ্ঠানটি। এ উদ্দেশ্যে সরকারের কাছে বিশেষ আবেদন জানিয়েছে আদ্-দ্বীন। বৃহস্পতিবার রাতে আদ্-দ্বীন ফাউন্ডেশনের পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
কোরবানির পশুর চামড়া নিয়ে আবারও হাহাকার: গরুর ১০০-৬০০ টাকা, ছাগলেরটা কেউ নেয় না

কোরবানির পশুর চামড়া নিয়ে আবারও হাহাকার: গরুর ১০০-৬০০ টাকা, ছাগলেরটা কেউ নেয় না

বরাবরের মতো এবারও কোরবানির পশুর চামড়া বিক্রি নিয়ে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। উত্তরবঙ্গের অন্যতম বড় বাজার বগুড়া, পূর্বাঞ্চলের কুমিল্লার চৌদ্দগ্রাম এবং পশ্চিমাঞ্চলের মেহেরপুরের গাংনীসহ বিভিন্ন এলাকায় চরম ক্রেতাসংকটে হাজার হাজার পশুর চামড়া অবিক্রীত পড়ে রয়েছে। চামড়ার অস্বাভাবিক কম দামে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ কোরবানিদাতারা। একই সঙ্গে লাভের আশায় গ্রামগঞ্জ থেকে চামড়া সংগ্রহ করা মৌসুমি ব্যবসায়ীরাও পড়েছেন বড় ধরনের লোকসান ও পুঁজি হারানোর ঝুঁকিতে। আড়তদারদের পুঁজিসংকট, ট্যানারিমালিকদের বকেয়া অর্থ পরিশোধ না করা, লবণের দাম বৃদ্ধি এবং গত বছরের তিক্ত অভিজ্ঞতার কারণে চামড়া খাতে এবার বড় ধরনের স্থবিরতা তৈরি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব

জাইকা প্রতিনিধিদলের সঙ্গে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, অবকাঠামো সহযোগিতা জোরদারে গুরুত্ব

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পে সহযোগিতা আরও সম্প্রসারণের লক্ষ্যে শেখ রবিউল আলম–এর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ বাংলাদেশ সচিবালয়–এ মন্ত্রীর দপ্তরে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন হাবিবুর রশিদ। জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাহাশি জুনকো–এর নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়।

২৫ জুলাই, ২০২৬
পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের

পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের নিবন্ধ অন্তর্ভুক্তির পরামর্শ বিশিষ্টজনদের

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বহুল আলোচিত নিবন্ধ ‘একটি জাতির জন্ম’ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন শিক্ষা ও ইতিহাসবিদসহ বিশিষ্টজনরা। তারা বলছেন, এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারবে। ১৯৭২ সালে প্রথম স্বাধীনতা বার্ষিকী উপলক্ষে অধুনালুপ্ত ‘দৈনিক বাংলা’ পত্রিকায় এই নিবন্ধ প্রথম প্রকাশিত হয়। পরে ১৯৭৪ সালে স্বাধীনতা দিবসে একই পত্রিকার সহযোগী প্রতিষ্ঠান ‘সাপ্তাহিক বিচিত্রা’য় লেখাটি পুনর্মুদ্রণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. আ.লীগ নেতারা কারাগারে ‘রাজার হালে’, রাতে বাইরে যাওয়ার সুযোগ দেওয়া হচ্ছে: তানভীর সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা!