জাতীয়
হাদি হত্যা মামলায় বাদী কেন জাবের? বোনের ফেসবুক পোস্ট
শরীফ ওসমান হাদি হত্যা মামলার বাদী ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। তা নিয়ে প্রশ্ন তুলে ফেসবুক পোস্ট করেছেন শরীফ ওসমান হাদির বোন মাসুমা হাদি। তাঁর অভিযোগ, হাদি হত্যা মামলার বাদী নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘নোংরামি’ ও ‘মিথ্যাচার’ চলছে। শুক্রবার সকালে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে সে সময়ের প্রেক্ষাপট তুলে ধরেন তিনি।
পুলিশ প্রশাসনে বড় রদবদল, পাঁচ জেলায় নতুন এসপি
দেশের পাঁচ জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সরকার। বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন করে পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলায় পুলিশ সুপার নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিট ও দপ্তরের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
সীমান্তে এলাকায় ভূমিকম্পে আবারও কাঁপল দেশ
বাংলাদেশ ও ভারতের সীমান্তসংলগ্ন উত্তর-পূর্বাঞ্চলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে (২৪ দশমিক ৯১৬ উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৯৬২ পূর্ব দ্রাঘিমাংশ)।
ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৩৬ যুবক
ভারতের কারাগার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ৩৬ বাংলাদেশি যুবক। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট দিয়ে তাঁদের বাংলাদেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। ফেরত আসা যুবকদের বাড়ি বগুড়া, খুলনা, নাটোর, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায়। তাঁরা জানান, গার্মেন্টসে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে দালাল চক্র অবৈধভাবে তাঁদের ভারতে নিয়ে যায়। পরে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন তাঁরা। আদালতের মাধ্যমে তাঁদের চেন্নাই সেন্ট্রাল কারাগারে পাঠানো হয়। প্রায় ১৭ মাস কারাভোগের পর আইনি প্রক্রিয়া শেষে দেশে ফেরার সুযোগ পান।
আগামীকাল থেকে জাতীয় সংসদ ভবন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ৭ শিশু মারা গেছে। এই সময়ে হামে মারা গেছে তিন শিশু। আর হামের উপসর্গে মারা গেছে ৪ শিশু। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুমৃত্যুর ঘটনাগুলো ঘটে। এই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২৩ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪০৫ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৩ জন। মোট মৃত্যু ৪৮৮ জন।
নবম পে স্কেল নিয়ে বড় চমক
আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম জাতীয় বেতন কাঠামো কার্যকর হতে যাচ্ছে। নতুন এই পে স্কেলের আওতায় আধা-স্বায়ত্তশাসিত ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও অন্তর্ভুক্ত হবেন। বিশেষ করে কম বেতনে কর্মরতদের আর্থিক অবস্থার উন্নয়ন এবং বিভিন্ন স্তরের বেতনের ব্যবধান কমিয়ে আনাকেই সরকারের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শেষ হলো পে কমিশনের সভা: বাড়তে পারে বেতন, পেনশন নিয়ে সুখবর
জানা গেছে, নতুন পে স্কেলের পূর্ণাঙ্গ সুপারিশ একবারে বাস্তবায়ন করতে গেলে সরকারের অতিরিক্ত প্রায় ৪৩ হাজার কোটি টাকার প্রয়োজন হতো। তবে বর্তমানে দেওয়া ১০ শতাংশ মহার্ঘ ভাতাকে নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করার পরিকল্পনা থাকায় অতিরিক্ত ব্যয়ের চাপ কমে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নেমে এসেছে। সেই হিসাব ধরেই আগামী বাজেটে প্রয়োজনীয় বরাদ্দের প্রস্তাব রাখা হচ্ছে।
দেশে হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু
দেশে হামে মৃত্যু যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে এবং একই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছে ৭৩২ জন। শুক্রবার (২৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এতে তথ্য জানা গেছে। এতে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য জানানো হয়েছে।
অর্থমন্ত্রীর বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন আজ
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর আজ বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (১২ জুন) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিকেল ৩টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে তিনি প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক তুলে ধরবেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেবেন।
‘ফেসবুকে মুহূর্তেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন সম্ভব হচ্ছে’
সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ফেসবুক বা সামাজিক যোগাযোগমাধ্যম এখন অত্যন্ত জটিল ও শক্তিশালী মাধ্যমে পরিণত হয়েছে, যেখানে মুহূর্তের মধ্যেই যেকোনো ব্যক্তির চরিত্রহনন করা সম্ভব হচ্ছে। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাব মিলনায়তনে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ পরিদর্শনে প্রধানমন্ত্রী
রাজধানীতে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার বিকেলে তিনি নিজেই গাড়ি চালিয়ে ঢাকার বিভিন্ন এলাকা ঘুরে পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, বিকাল ৪টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীর বিভিন্ন এলাকায় চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম দেখতে বের হন। কোরবানির পর নগরজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে কি না, তা সরাসরি পর্যবেক্ষণ করতেই তিনি এই সফর করেন।