জাতীয়
জুলাই সনদে সমঝোতা চান স্পিকার
জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী দলের টানাপোড়েনের মধ্যে সংসদে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তাঁর মতে, এ সনদ বাস্তবায়ন করতে হলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় সংবিধান সংশোধন আনতে হবে এবং সে কাজ জাতীয় সংসদেই সম্পন্ন হওয়া সম্ভব। স্পিকার বলেন, সরকার ও বিরোধী দল—উভয় পক্ষই জুলাই সনদ বাস্তবায়ন চাইলেও মানবাধিকার, বিচার বিভাগ ও উচ্চকক্ষসহ কয়েকটি বিষয়ে মতপার্থক্য রয়েছে। এ অবস্থায় তিনি সরকারকে আরও উদার হওয়ার এবং বিরোধী দলকে সংসদীয় বাস্তবতা বিবেচনায় রেখে আলোচনায় আসার পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর নির্দেশে কুকুর হত্যার অভিযুক্ত যুবক গ্রেপ্তার
কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যার ঘটনায় অভিযুক্ত মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার সৃষ্টি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, প্রাণীর প্রতি এমন নির্মম আচরণে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। তিনি ঘটনাটিকে অমানবিক উল্লেখ করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
‘আমি প্রথম বলির পাঁঠা হতে পারি’ রহস্যময় বার্তায় যা বললেন মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় পোস্ট দিয়েছেন। শনিবার (২৭ জুন) দেওয়া ওই পোস্টে তিনি ইঙ্গিতপূর্ণ ভাষায় বলেন, তিনি হয়তো প্রথম ‘বলির পাঁঠা’ বা লক্ষ্যবস্তু হতে পারেন, তবে শেষ ব্যক্তি হবেন না।পোস্টে মাহফুজ আলম লেখেন, “আমি প্রথম বলির পাঁঠা বা টার্গেট হতে পারি, কিন্তু শেষ নই। একে একে সবাইকে টার্গেট করা হবে। বৈধদের জায়গা দখল করবে ক্রীড়নকরা, যার পরিণতি সামাল দেওয়া কঠিন হবে।
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত ও প্রশাসনিক কর্মকর্তাকে ক্যাডার বহির্ভূত সহকারী সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। রেওয়াজ অনুযায়ী পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ক্যাডার বহির্ভূত পদে পদোন্নতিপ্রাপ্তরা উপসচিব (ক্যাডার বহির্ভূত) পদ পর্যন্ত পদোন্নতি পান।
বাংলাদেশ টেলিভিশনের আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে করসহ মোট ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা আয় করেছে। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকা। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে নওগাঁ–৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য উপস্থাপন করা হয়।
তুরাগে সাত মরদেহ ভাসার তথ্য ভিত্তিহীন: পুলিশ হেডকোয়ার্টার্স
সামাজিক যোগাযোগমাধ্যমে তুরাগ নদে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মরদেহ ভেসে থাকার যে দাবি ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স। শনিবার (২৭ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি। গুজব বা বিভ্রান্তিকর তথ্য বিশ্বাস কিংবা প্রচার না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়েছে।
বন্যা মোকাবিলায় সরকারের প্রস্তুতি সম্পন্ন: ত্রাণমন্ত্রী
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, ইতোমধ্যে যেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে, বিশেষ করে কক্সবাজারে পাহাড়ধসে প্রাণহানির ঘটনায় জেলা প্রশাসনকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি জানান, ব্যক্তিগতভাবে কক্সবাজার, রাঙামাটি ও খাগড়াছড়ির জেলা প্রশাসকদের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজ নিয়েছেন।
ইসলামী ব্যাংকের নতুন ঘোষণা,গ্রাহকদের জন্য সুখবর
গত কয়েকদিনে আতঙ্কিত হয়ে ইসলামী ব্যাংকের যেসব গ্রাহক মেয়াদি আমানত ও সঞ্চয়ভিত্তিক বিভিন্ন হিসাব ভেঙে ফেলেছেন তারা বিনা চার্জে তা চালে করলে পুনরায় চলমান সুবিধা বাবেন । সোমবার (১৫ জুন) ব্যাংকটির পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।
টেকনাফে সড়কের দুই পাশে কালেমা লেখা পতাকা
শনিবার (২৭ জুন) শাহপরীর দ্বীপ এলাকার বিভিন্ন সড়ক ও জেটিঘাটে এসব পতাকা দেখা যায়। স্থানীয়দের দাবি, একটি মাদ্রাসাভিত্তিক যুবগোষ্ঠী পতাকাগুলো টাঙানোর পর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এক স্থানীয় যুবক দাবি করেন, ‘আল হিদায়া ছাত্র সংগঠন’ নামের একটি উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন ফেসবুক পেজে পতাকা টাঙানো ও প্রদর্শনের একাধিক ছবি ও ভিডিও প্রকাশিত হয়, যেখানে কয়েকজন যুবককে পতাকা হাতে ও গায়ে জড়িয়ে অবস্থান করতে দেখা যায়।
অসম্ভব চাপ অনুভব করছি দায়িত্বে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের ব্যাপক প্রত্যাশা, নানা সমস্যা ও সীমাবদ্ধতার কারণে ‘অসম্ভব চাপ’ অনুভব করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে এই চাপের মধ্যেও জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেলে রাজধানী ঢাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
বিনিয়োগ টানতে নতুন ভিসানীতির অনুমোদন সরকারের
বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও পর্যটন সহজ করতে নতুন ভিসানীতির অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘ভিসানীতি-২০২৬’-এর খসড়ায় অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি সাংবাদিকদের জানান, নতুন নীতিমালার মূল লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে আসা-যাওয়ার প্রক্রিয়া সহজ করা, যাতে বিনিয়োগ, ব্যবসা, দক্ষ জনশক্তি ও প্রযুক্তি স্থানান্তর বাড়ানো যায়। তিনি বলেন, আগের মতো শুধু পারস্পরিকতার ভিত্তিতে ভিসা দেওয়ার বদলে এখন অর্থনৈতিক প্রয়োজন ও বিনিয়োগের সম্ভাবনাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ। ঢাকার আগারগাঁও থেকে এর দূরত্ব ১৬ কিলোমিটার (পূর্বে)। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। হঠাৎ এ কম্পনে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দেয়। বিশেষ করে বহুতল ভবনে অবস্থানকারীরা কম্পন টের পেয়ে দ্রুত নিচে নেমে আসেন।