জাতীয়

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস

মুজিবনগর সরকারকে বলা হয় ‘স্বাধীনতার আতুর ঘর'। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি, সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি ও তাজউদ্দীন আহমদকে প্রধানমন্ত্রী করে মুজিবনগর সরকার গঠন করা হয়। প্রধান সেনাপতি নিযুক্ত হন এম এ জি ওসমানীকে। পরবর্তীতে এই সরকার ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান করে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তুলে ধরে।

২৫ জুলাই, ২০২৬
সংসদের প্রথম অধিবেশনের যে বিষয় গুলোতে সবচেয়ে বেশি আলোচনা

সংসদের প্রথম অধিবেশনের যে বিষয় গুলোতে সবচেয়ে বেশি আলোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন নানা কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের প্রায় দুই বছর পর অনুষ্ঠিত এই অধিবেশন ছিল ভিন্নধর্মী রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, যেখানে সংসদের প্রতিটি বিল, বক্তব্য ও সিদ্ধান্ত ঘিরে সংসদের বাইরে পর্যন্ত ছিল ব্যাপক আগ্রহ। রাষ্ট্রপতির ভাষণ, মুক্তিযুদ্ধ, ‘জুলাই সনদ’সহ বিভিন্ন ইস্যুতে সরকারি ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হয়েছে। স্পিকার ও ডেপুটি স্পিকারের বিভিন্ন বক্তব্যও আলোচনার জন্ম দেয়। একদিকে আইন প্রণয়নে রেকর্ড গড়া হয়েছে, অন্যদিকে রাজনৈতিক উত্তাপও ছিল চোখে পড়ার মতো।

২৫ জুলাই, ২০২৬
মবের চাপেই সন্ত্রাসবিরোধী মামলা দেয় পুলিশ : ইমি

মবের চাপেই সন্ত্রাসবিরোধী মামলা দেয় পুলিশ : ইমি

চলতি বছরের ৭ মার্চ সন্ধ্যায় শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর কর্মসূচি ঘোষণা করেন ইমি। রিকশায় মাইক লাগিয়ে ভাষণ প্রচারের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল বাধা দেয়। এ দলে ডাকসু নেতা এ বি জুবায়ের, মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসির ছিলেন বলে জানা যায়।

২৫ জুলাই, ২০২৬
১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব

১২২ কোটি টাকা ব্যয়ে ১৬৩টি নতুন গাড়ি পাচ্ছে র‍্যাব

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ৫ এপ্রিল অর্থ বিভাগের জারি করা পরিপত্রে সব ধরনের যানবাহন ক্রয়ে নিষেধাজ্ঞা থাকলেও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং র‍্যাবের কার্যক্রম জোরদারের প্রয়োজন বিবেচনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিশেষ প্রস্তাব আকারে বিষয়টি উপস্থাপন করে। পরে মন্ত্রিসভা কমিটি চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ১২২ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকা ব্যয়ে এসব যানবাহন কেনার অনুমোদন দেয়। ‘র‍্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে যানবাহন সংগ্রহ করা হবে। এর আগে গত ২৭ জানুয়ারি অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব নীতিগত অনুমোদন পায়।

২৫ জুলাই, ২০২৬
এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

এপ্রিল-মে মাসের পূর্ণ জ্বালানি সক্ষমতা রয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, 'জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আমদানিকৃত জ্বালানির সরবরাহ স্বাভাবিক ছিল। মার্চ ও এপ্রিল মাসে কিছুটা বিঘ্ন দেখা দিলেও এপ্রিল-মে মাসে জ্বালানির পূর্ণ সক্ষমতা রয়েছে। পাশাপাশি জুন মাসের সম্ভাব্য চাহিদা বিবেচনায় নিয়ে পর্যাপ্ত মজুত নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।' তিনি আরও বলেন, 'দেশের জ্বালানি চাহিদা নিরবচ্ছিন্ন রাখতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে। একই সঙ্গে বিকল্প উৎস থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
তনু হত্যা মামলা: গ্রেফতার সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

তনু হত্যা মামলা: গ্রেফতার সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুরের ডিএনএ নমুনা সংগ্রহ

বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলা–তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। মামলায় গ্রেপ্তার সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান–এর ডিএনএ নমুনা সংগ্রহ করে আগের আলামতের সঙ্গে মিলিয়ে দেখার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–এর পরিদর্শক মো. তারিকুল ইসলাম। তিনি জানান, আদালতে হাজিরের আগে ঢাকায় সিআইডি ফরেনসিক ল্যাব–এ হাফিজুর রহমানের ডিএনএ নমুনা নেওয়া হয় এবং তা পরীক্ষার কাজ শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
ইন্টারপোলের সহায়তায় আসামিকে দেশে আনলো পিবিআই

ইন্টারপোলের সহায়তায় আসামিকে দেশে আনলো পিবিআই

নিহত আলহাজ্ব মো. হারুনুর রশিদ খান নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৩ সালের ২৫ ফেব্রুয়ারি পরিকল্পিতভাবে তার নিজ বাসভবনে পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একই বছরের ৩১ মে তিনি মারা যান। এ ঘটনায় ২৭ ফেব্রুয়ারি নিহতের ছেলে আমানুর রশিদ খান বাদী হয়ে শিবপুর মডেল থানায় আরিফ সরকারসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন।

২৫ জুলাই, ২০২৬
৪১৯ হজযাত্রী নিয়ে আজ শুরু প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৪১৯ হজযাত্রী নিয়ে আজ শুরু প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক জানান, আজ মোট ১৪টি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬টি, সৌদি আরবের সাউদিয়ার ৩টি এবং ফ্লাইনাসের ৩টি ফ্লাইট রয়েছে। এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে যাবেন ৭৩ হাজার ৯৩৫ জন।

২৫ জুলাই, ২০২৬
১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

১২ মে থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি জানান, ঈদ সামনে রেখে ব্যবসায়ীরা সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার আবেদন করেছিলেন। তবে সরকার রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমোদন দিয়েছে। একই সঙ্গে অতিরিক্ত আলোকসজ্জা ও বিদ্যুৎ ব্যবহারে সংযত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন ৫ উপজেলা

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন ৫ উপজেলা

বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে দেশের চার জেলায় পাঁচটি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।

২৫ জুলাই, ২০২৬
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী

ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদের ত্বরিত উদ্যোগে দেশে ফিরেছেন ৩৩ জন উমরাহ যাত্রী। তারা মাস্ক হজ গ্রুপ ট্রাভেল এজেন্সির মাধ্যমে পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলরের প্রেরিত পত্রের তথ্যমতে, মাস্ক হজ গ্রুপের মাধ্যমে গত ২৪ মার্চ উমরাহ পালনের উদ্দেশ্যে তারা সৌদি আরবে যান। সংশ্লিষ্ট এজেন্সি তাদের ৫ এপ্রিল দেশে ফেরার কথা জানিয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ে এজেন্সি কোনো রিটার্ন টিকিট প্রদান না করায় তাদের দেশে ফেরার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে। গত ১৮ এপ্রিল এসব উমরাহ যাত্রীর ভিসার মেয়াদও শেষ হয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬
৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: জুয়েলারি দোকানের সেলসম্যান গ্রেফতার

৯৪ কোটি টাকার স্বর্ণ আত্মসাৎ: জুয়েলারি দোকানের সেলসম্যান গ্রেফতার

তদন্ত সংশ্লিষ্টরা জানান, আত্মসাৎ করা স্বর্ণ বিক্রির টাকায় স্বপন বশাক বিপুল সম্পদের মালিক হয়েছেন। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে, মাসিক মাত্র ১০ থেকে ১৫ হাজার টাকা বেতনে চাকরি করলেও তিনি একটি জুয়েলারি প্রতিষ্ঠানে প্রায় ৩৩ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া ৪৪ লাখ ৫৫ হাজার টাকা মূল্যের একটি ফ্ল্যাট ও কার পার্কিং, পুঁজিবাজারে ১৬ লাখ ৭৮ হাজার ২৯৩ টাকার শেয়ার এবং আয়কর নথিতে ৫০ ভরি স্বর্ণ থাকার তথ্য পাওয়া গেছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান