জাতীয়

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার

২৭তম বিসিএসে বঞ্চিত আরও ৯৬ প্রার্থীকে নিয়োগ দিলো সরকার

নতুন নিয়োগপ্রাপ্তদের আগামী ১৮ মে’র মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে তা চাকরিতে যোগদানে অনিচ্ছা হিসেবে বিবেচিত হবে এবং নিয়োগপত্র বাতিল করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগপ্রাপ্তদের জ্যেষ্ঠতা রক্ষায় তাদের ব্যাচের প্রথম নিয়োগ প্রজ্ঞাপনের তারিখ থেকেই ভূতাপেক্ষিকভাবে নিয়োগ কার্যকর ধরা হবে। তবে এ কারণে তারা কোনো বকেয়া আর্থিক সুবিধা পাবেন না।

২৫ জুলাই, ২০২৬
পাইলট প্রোগ্রামের প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী

পাইলট প্রোগ্রামের প্রথম ধাপে বিনামূল্যে জুতা পাবে প্রাথমিকের ১ লাখ শিক্ষার্থী

সভায় প্রতিমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাটের তৈরি ব্যাগ, স্কুল ড্রেস এবং ফুটওয়্যার সামগ্রী বিতরণের নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে কার্যক্রম শুরু করেছে।' তিনি বলেন, 'প্রাথমিক শিক্ষার্থীদের জন্য সরকার একটি পাইলট কর্মসূচি হাতে নিয়েছে। এর মাধ্যমে প্রথম ধাপে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে মানসম্মত স্কুল জুতা বিতরণ করা হবে।'

২৫ জুলাই, ২০২৬
মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

মাইলস্টোন ট্র্যাজেডি: ড. ইউনূস-আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার ঘটনায় অবহেলার অভিযোগ তুলে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ১৬ জনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে নিহত শিক্ষার্থী উক্য ছাইং মার্মার বাবা উসাইমং মারমা এ আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শারিফ উদ্দিন।

২৫ জুলাই, ২০২৬
বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আর নেই

বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আর নেই

মাহবুবুর রহমান ১৯৯৪ সালের এপ্রিল মাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের (কাস্টমস ও এক্সাইজ) ১৩তম ব্যাচে যোগদান করেন। কর্মজীবনের শুরুতে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১০ সালের ডিসেম্বর পর্যন্ত তিনি দেশের বিভিন্ন কাস্টম হাউস, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এবং জাতীয় রাজস্ব বোর্ডে ডেপুটি কমিশনার, যুগ্ম কমিশনার ও অতিরিক্ত কমিশনারসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২৫ জুলাই, ২০২৬
জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারি দলের ৫ সদস্যের কমিটি গঠন

তিনি আরও বলেন, 'সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। বিরোধী দলকেও অনুরোধ জানাচ্ছি তারা যেন পাঁচজন সদস্য মনোনয়ন দেয়। এরপর দুই পক্ষের ১০ সদস্যের এই কমিটি একসঙ্গে বসে আলোচনা করবে এবং প্রয়োজনীয় সুপারিশ সরকারের কাছে উপস্থাপন করবে। বাস্তবসম্মত পরামর্শ হলে তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।' প্রধানমন্ত্রী বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির প্রধান হিসেবে ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা পেয়েছি: তথ্যমন্ত্রী

মন্ত্রী বলেন, 'আমরা এমন এক সময়ে দেশের দায়িত্ব নিয়েছি, যখন বিগত সরকারের সময়ে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে প্রায় ৩০ লাখ কোটি টাকার ঋণের চাপ উত্তরাধিকার সূত্রে পেয়েছি। প্রতিবছর প্রায় ৫ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করতে হয় এবং রপ্তানি ও রেমিট্যান্স আয় সত্ত্বেও অর্থনীতি আমদানি নির্ভর হওয়ায় বাজেট ঘাটতি তৈরি হচ্ছে।' তিনি বলেন, 'দেশের রপ্তানি আয় প্রায় ৪০ বিলিয়ন ডলার এবং রেমিট্যান্স আয় ২০ থেকে ২২ বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সহ ৩ জনের বিরুদ্ধে অনুদান আত্মসাতের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি সহ ৩ জনের বিরুদ্ধে অনুদান আত্মসাতের অভিযোগ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারি অনুদান অপব্যবহারের অভিযোগ উঠেছে সংগঠনটির তিন নেতার বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন: প্ল্যাটফর্মের সভাপতি রিফাত রশিদ, সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলাম এবং মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির কেন্দ্রীয় মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা এ অভিযোগ উত্থাপন করেন।

২৫ জুলাই, ২০২৬
‘জামায়াত আর বলতে পারবে না, মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেনি’

‘জামায়াত আর বলতে পারবে না, মুক্তিযুদ্ধে তারা বিরোধিতা করেনি’

আইনমন্ত্রী বলেন, 'জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬ পাসের মাধ্যমে মুক্তিযোদ্ধার সংজ্ঞা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। আইনের ধারা ২-এর উপধারা ১০ অনুযায়ী, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী, তাদের এ দেশীয় দোসর, আল বদর, আল শামস, রাজাকার এবং তৎকালীন রাজনৈতিক দলগুলোর—যেমন মুসলিম লীগ, নেজামে ইসলামী পার্টি ও জামায়াতে ইসলামীর—বিরুদ্ধে যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছে, তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত।'

২৫ জুলাই, ২০২৬
একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

একনেকে ৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্প অনুমোদন

সরকারি সূত্রে জানানো হয়েছে, ফরিদপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী অঞ্চলের নদী-প্রবাহ, কৃষি এবং জীববৈচিত্র্য রক্ষায় পদ্মা ব্যারেজ নির্মাণের দাবি ১৯৬০-এর দশক থেকেই উঠে আসছে। ১৯৭৫ সালে ফারাক্কা বাঁধ চালুর পর পদ্মা নদীর পানিপ্রবাহ কমে যাওয়ায় বিষয়টি আরও গুরুত্ব পায়। বিএনপির ত্রয়োদশ জাতীয় নির্বাচনের অঙ্গীকার হিসেবে প্রকল্পটি বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল। সরকার গঠনের পর এটিকে একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
বিসিসি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, তদন্ত ও কমিশন পুনর্গঠনের দাবি ক্যাবের

বিসিসি চেয়ারম্যানের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, তদন্ত ও কমিশন পুনর্গঠনের দাবি ক্যাবের

আবেদনে তিনি উল্লেখ করেন, দেশের বাজারে সুস্থ প্রতিযোগিতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে প্রতিযোগিতা কমিশন। সিন্ডিকেট নিয়ন্ত্রণ, দরপত্র জালিয়াতি প্রতিরোধ এবং বাজারে স্বচ্ছতা প্রতিষ্ঠার মতো মৌলিক দায়িত্ব থেকেও প্রতিষ্ঠানটি সরে গেছে বলে অভিযোগ করা হয়। লিখিত আবেদনে আরও বলা হয়, ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকে কমিশনে নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক প্রভাব বিদ্যমান রয়েছে। এতে করে প্রতিষ্ঠানটির নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করেন আবুল কালাম আজাদ।

২৫ জুলাই, ২০২৬
ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ঢাকায় পরীক্ষামূলক ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা এবং গ্রাম-শহরের বৈষম্য কমাতে রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। লোডশেডিংয়ের কারণে জনগণের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে প্রায় ২ হাজার মেগাওয়াট ঘাটতির কারণে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে, তবে আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

ছুটির দিনেও অস্বাস্থ্যকর ঢাকার বাতাস

রাজধানী ঢাকায় আবারও বেড়েছে বায়ুদূষণের মাত্রা। টানা কয়েক দিনের ধারাবাহিকতায় শুক্রবার (১৭ এপ্রিল) সকালেও শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে। ক্ষতিকর ধূলিকণার পরিমাণ বেড়ে যাওয়ায় ছুটির দিনেও স্বস্তি মিলছে না নগরবাসীর। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৭১। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে ঢাকা।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান