জাতীয়

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

এনআইডির নতুন ডিজি আনোয়ার পাশা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ শাখা-১ এর উপসচিব মোহাম্মদ নুর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিবকে এনআইডি মহাপরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হলো। এর আগে, এনআইডির ডিজি ছিলেন অতিরিক্ত সচিব এ এস এম হুমায়ুন কবির। গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয় তাকে।

২৫ জুলাই, ২০২৬
সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

সারাদেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

সারা দেশে হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বাড়ছে। প্রতিদিনই নতুন করে বহু শিশু আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুর ঘটনাও বাড়ছে। রোববার (৩ মে) স্বাস্থ্য অধিদপ্তর এর কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৬১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

মব, কিশোর গ্যাং, মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশের কার্যকর ভূমিকা চান প্রধানমন্ত্রী

মব সহিংসতা, কিশোর গ্যাং ও মাদকদ্রব্যের বিস্তার রোধে পুলিশকে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। চার দিনব্যাপী পুলিশ সপ্তাহের কর্মসূচি আগামীকাল রোববার থেকে শুরু হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
দেশে মজুত থাকা গ্যাসে ১২ বছরের চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

দেশে মজুত থাকা গ্যাসে ১২ বছরের চাহিদা পূরণ সম্ভব: জ্বালানিমন্ত্রী

মন্ত্রী বলেন, 'বর্তমানে দেশে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের মোট মজুত আনুমানিক ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত উত্তোলন করা হয়েছে ২২.১১ টিসিএফ এবং ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট রয়েছে ৭.৬৩ টিসিএফ।' তিনি জানান, বর্তমান দৈনিক গ্যাস সরবরাহ প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট বজায় থাকলে এ অবশিষ্ট মজুত দিয়েই আগামী এক দশকের বেশি সময় দেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে।

২৫ জুলাই, ২০২৬
শাপলা গণহত্যা: শুধু রাজধানী ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

শাপলা গণহত্যা: শুধু রাজধানী ঢাকাতেই ৩২ জনকে হত্যার প্রমাণ মিলেছে

২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশকে কেন্দ্র করে ঘটে যাওয়া সহিংস ঘটনার নিহতের সংখ্যা নিয়ে নতুন তথ্য উঠে এসেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এখন পর্যন্ত কেবল ঢাকাতেই ৩২ জন নিহত হওয়ার প্রমাণ পেয়েছে। রোববার (৩ মে) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭ জুনের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

২৫ জুলাই, ২০২৬
রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার: আইনমন্ত্রী

রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার: আইনমন্ত্রী

অংশীজনদের সঙ্গে আলোচনা ও পুনঃযাচাইয়ের জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগ ও জাতীয় মানবাধিকার কমিশনসহ কয়েকটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অংশীজনদের মতামত নিয়ে এসব আইন নতুন করে প্রণয়ন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: প্রযুক্তিমন্ত্রী

মন্ত্রী বলেন, 'কেন্দ্রটির প্রথম ইউনিটে আগামী মঙ্গলবার থেকে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হবে। এই প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগস্টে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা সম্ভব হবে।' তিনি আরও জানান, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন জাতীয় গ্রিডে যুক্ত করার উদ্বোধনী কার্যক্রমে রূপপুরে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

২৫ জুলাই, ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই

সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ (৯১) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ রোববার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর ছেলে ব্যারিস্টার মাহবুব শফিক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী আকসির এম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার শফিক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়।

২৫ জুলাই, ২০২৬
২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু

প্রতিবেদনে বলা হয়, একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪২১ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বিভাগভিত্তিক হিসাবে, সর্বোচ্চ ৫ শিশুর মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এছাড়া সিলেট ও রাজশাহী বিভাগে ১ জন করে শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মোট ২১৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে আরও ৪৩ শিশু।

২৫ জুলাই, ২০২৬
বাবার সঙ্গে জুয়ার টাকার দ্বন্দ্বে খুন হলো ৯ বছরের সন্তান, লাশ মিলল সেপটিক ট্যাংকে

বাবার সঙ্গে জুয়ার টাকার দ্বন্দ্বে খুন হলো ৯ বছরের সন্তান, লাশ মিলল সেপটিক ট্যাংকে

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় জুয়ার টাকা নিয়ে বিরোধের জেরে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে এক কলেজছাত্রের বিরুদ্ধে। এ ঘটনায় নূর মুহাম্মদ খোকন (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সেপটিক ট্যাংক থেকে বস্তাবন্দী মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আন্দালিব সাদমান ওরফে রাফি (৯)। সে উপজেলার বাঁশাটি ইউনিয়নের জমিনপুর গ্রামের বাসিন্দা জহিরুল ইসলামের ছেলে এবং মুক্তাগাছা শহরের একটি আবাসিক মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

২৫ জুলাই, ২০২৬
বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা

বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা

নাগেশ্বরীতে চাচিকে ধর্ষণের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের চর লুছনি এলাকায়। এ ঘটনায় ধর্ষক শাহজালাল ওরফে মণ্ডল (২৭)-কে আসামি করে নাগেশ্বরী থানায় একটি ধর্ষণ মামলা করেছেন ওই নারী (২৪)। মামলার এজাহারে জানা যায়, ধর্ষিত নারীর স্বামী সংসারের খরচ যোগাতে প্রায় সময়ই ঢাকা, কুমিল্লা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় কৃষিশ্রমিকের কাজ করার ফলে বাড়িতে থাকতেন না। এ সুযোগে পাশের বাড়ির বাহাদুর আলীর ছেলে শাহজালাল বিভিন্ন সময়ে ওই নারীকে প্রেমের প্রস্তাবসহ নানাভাবে কুপ্রস্তাব দিত। শাহজালাল ওই নারীর স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে হওয়ায় তাদের মধ্যে চাচি-ভাতিজা সম্পর্ক ছিল।

২৫ জুলাই, ২০২৬
আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইপিটিভিতে অপতথ্য ছড়ানো থেকে বিরত থাকতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী বলেন, 'সরকার মুক্ত গণমাধ্যম ও তথ্যের অবাধ প্রবাহে বিশ্বাসী। আইপিটিভি প্রান্তিক জনগোষ্ঠীর কথা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম হতে পারে। তবে এই মাধ্যম পরিচালনায় রাষ্ট্রীয় নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।' সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের এই সময়ে আইপিটিভিগুলোকে পেশাদারিত্ব বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।'

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা