জাতীয়

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, মাউশি মহাপরিচালককে ওএসডি

শিক্ষা ক্যাডারে বড় রদবদল, মাউশি মহাপরিচালককে ওএসডি

বিসিএস (সাধারণ) শিক্ষা ক্যাডারে বড় ধরনের রদবদল করেছে সরকার। পৃথক পৃথক প্রজ্ঞাপনে বিভিন্ন কলেজ, শিক্ষা বোর্ড ও অধিদপ্তরের একাধিক কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে জ্যেষ্ঠ পর্যায়ের কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে এবং কয়েকজনকে অফিসার অন স্পেশাল ডিউটি (ওএসডি) করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

ত্রয়োদশ জাতীয় জাতীয় সংসদ নির্বাচনের সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২০ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন দলের সংরক্ষিত নারী প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

২৫ জুলাই, ২০২৬
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন: পুরোনো শার্ট বহাল, প্যান্টে ফিরছে খাকি

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন: পুরোনো শার্ট বহাল, প্যান্টে ফিরছে খাকি

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, 'আমরা ঐতিহ্যবাহী পোশাকের দিকেও নজর দিয়েছি। সে অনুযায়ী আগের শার্ট ডিজাইনই বহাল রাখা হয়েছে। তবে প্যান্টে খাকি রং নির্ধারণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে একটি গ্রহণযোগ্য ইউনিফর্ম নির্ধারণ করা হয়েছে।' তিনি বলেন, 'নতুন ইউনিফর্ম বাস্তবায়নে কিছুটা সময় লাগবে। কারণ কাপড় উৎপাদন, সরবরাহ ও প্রস্তুতিসহ বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক গেজেট প্রকাশ না হলেও সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

হরমুজে ‘বাংলার জয়যাত্রা’র নিরাপদ চলাচলে ইরানের নির্দেশনা

বৈঠকে দুই দেশের মধ্যে উপসাগরীয় অঞ্চলের সাম্প্রতিক অস্থিতিশীলতা, আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বাংলাদেশের শান্তি ও ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন করা উচিত এবং বিরোধ নিষ্পত্তিতে সংলাপ ও কূটনীতিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।

২৫ জুলাই, ২০২৬
আরও ১৯ জেলায় শুরু হলো ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম

আরও ১৯ জেলায় শুরু হলো ‘ফুয়েল পাস’ নিবন্ধন কার্যক্রম

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যুক্ত হওয়া জেলাগুলো হলো— গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, বাগেরহাট, চুয়াডাঙ্গা, যশোর, বরগুনা, ভোলা, ঝালকাঠি, হবিগঞ্জ, মৌলভীবাজার, দিনাজপুর, গাইবান্ধা ও কুড়িগ্রাম। এসব জেলায় আজ থেকেই মোটরসাইকেল নিবন্ধনের জন্য ‘ফুয়েল পাস’ অ্যাপের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
জঙ্গি হামলার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা

জঙ্গি হামলার আশঙ্কায় দেশের ৮ বিমানবন্দরে কড়া নিরাপত্তা

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে বিমানবন্দরগুলোর গুরুত্বপূর্ণ প্রবেশপথ, টার্মিনাল এলাকা এবং সংবেদনশীল স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে জারি করা সতর্কবার্তার পর উচ্চমাত্রার সতর্কতা ঘোষণা করে বিমানবন্দরে কর্মরত আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিটকে বিশেষ নির্দেশনা দিয়েছে বেবিচক। এর অংশ হিসেবে অ্যারাইভাল ও ডিপারচার উভয় এলাকায় তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
২১ এপ্রিল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

২১ এপ্রিল শুরু এসএসসি ও সমমান পরীক্ষা, অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৪ লাখ ১৮ হাজার ৩১৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৩ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।

২৫ জুলাই, ২০২৬
পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: সালাহউদ্দিন আহমদ

পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে একটি পুলিশ কমিশন গঠনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার-এর সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য তুলে ধরেন। আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পুলিশ সংস্কার, নিরাপত্তা খাতে সহযোগিতা, অভিবাসন ব্যবস্থাপনা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন কৌশল এবং বাণিজ্য সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

২৫ জুলাই, ২০২৬
হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু

হাম ও উপসর্গ নিয়ে একদিনে ১৭ জনের মৃত্যু

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা এক হাজার ৩০২ জন এবং গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৪১ হাজার ৭৯৩ জন। এছাড়া, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১৫৪ জন, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা পাঁচ হাজার ৪৬৭ জন।

২৫ জুলাই, ২০২৬
জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়লা বৈশাখ উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পয়লা বৈশাখ জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে দিনটি নতুনের আহ্বান নিয়ে প্রতি বছর ফিরে আসে, যা পুরোনো জীর্ণতা ও গ্লানি দূর করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

২৫ জুলাই, ২০২৬
দ্রুতই শুরু হবে মাদক-জুয়া নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুতই শুরু হবে মাদক-জুয়া নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম চালাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।' তিনি আরও বলেন, 'অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬
মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মব কালচার আলাদাভাবে মোকাবিলার জন্য নতুন আইন বা সংশোধনের প্রয়োজন হতে পারে। প্রচলিত আইন দিয়ে পুরোপুরি এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’ অনলাইন জুয়া ও জুয়া নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় কী ধরনের আইনি কাঠামো প্রয়োজন, তা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনলাইন জুয়া প্রতিরোধে আইন প্রণয়নের পাশাপাশি সাইবার অপরাধ ও অর্থ লেনদেনসংক্রান্ত বিষয়গুলো একই আইনের আওতায় আনা যায় কি না, সেটিও পর্যালোচনা করবে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন সংস্কৃতিমন্ত্রীর ছেলে সদ্য. বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি সম্পন্ন: মাহদী আমিন সদ্য. বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম সদ্য. মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা সদ্য. জাতিসংঘের নারী নেতৃত্ব প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন জুবাইদা রহমান সদ্য. যুক্তরাষ্ট্রে পৌঁছালেন শি জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প