বাধ্যতামূলক অবসরে আরও ১৭ পুলিশ কর্মকর্তা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১৬ জন এবং অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার একজনসহ মোট ১৭ জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। এর ফলে গত দুই মাসে মোট ৩৫ জন কর্মকর্তাকে অবসরে পাঠানো হলো।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী তাঁদের অবসরে পাঠানো হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার জনস্বার্থে প্রয়োজন মনে করলে কারণ দর্শানো ছাড়াই তাঁকে অবসরে পাঠাতে পারে।

অবসরে পাঠানো ডিআইজি পদমর্যাদার কর্মকর্তাদের মধ্যে রয়েছেন অ্যান্টি টেররিজম ইউনিটের মফিজ উদ্দিন আহম্মেদ, হাইওয়ে পুলিশের ইমতিয়াজ আহমেদ, সিআইডির হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের সালেহ্ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের এস এম আক্তারুজ্জামান, পিটিসি নোয়াখালীর কমান্ড্যান্ট মো. হায়দার আলী খান, পিটিসি খুলনার কমান্ড্যান্ট মো. মাহাবুবুর রহমান ভূঁইয়া, ট্যুরিস্ট পুলিশের রুহুল আমিন, হাইওয়ে পুলিশের রফিকুল হাসান গনি, নৌ পুলিশের মো. মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (বর্তমানে সিআইডিতে বদলির আদেশপ্রাপ্ত) মো. আব্দুল আজিজ, পুলিশ অধিদপ্তরের কাজী জিয়া উদ্দিন, রেলওয়ে পুলিশের গোলাম রউফ খান, পিটিসি রংপুরের কমান্ড্যান্ট শেখ মোহাম্মদ রেজাউল হায়দার এবং হাইওয়ে পুলিশের রখফার সুলতানা খানম। অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার সুপারনিউমারারি রেলওয়ে পুলিশের পুলিশ সুপার ফারহাত আহমেদকেও একই সিদ্ধান্তের আওতায় অবসরে পাঠানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, অবসরে যাওয়া এসব কর্মকর্তা বিধি অনুযায়ী সব অবসরজনিত সুবিধা পাবেন।

এর আগে ৯ মার্চ পুলিশের উচ্চপর্যায়ের পাঁচ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। সর্বশেষ ২২ এপ্রিল ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার আরও ১৩ জন কর্মকর্তাকে একইভাবে অবসরে পাঠায় সরকার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-তুরস্ক? সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-তুরস্ক?