রহিত অধ্যাদেশ যাচাই-বাছাই করে নতুন আইন করবে সরকার: আইনমন্ত্রী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
অংশীজনদের সঙ্গে আলোচনা ও পুনঃযাচাইয়ের জন্য অন্তর্বর্তী সরকারের জারি করা বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচারক নিয়োগ ও জাতীয় মানবাধিকার কমিশনসহ কয়েকটি অধ্যাদেশ বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, অংশীজনদের মতামত নিয়ে এসব আইন নতুন করে প্রণয়ন করা হবে।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়–এর সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইনমন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

আইনমন্ত্রী জানান, মানবাধিকার কমিশন আইন নিয়ে আগামী ১৫ মের পর আলোচনা শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। অংশীজনদের মতামত নিয়ে আইনগুলো পুনর্গঠন করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেন, বিলগুলো স্বচ্ছভাবে উপস্থাপন করা হবে। ১২ এপ্রিলের মধ্যে পাস হলে আলোচনা করার সুযোগ থাকত না। তিনি জানান, নতুন করে বিল আনা হবে এবং অপব্যবহারের সুযোগ থাকবে না।

আইনমন্ত্রী আরও জানান, বিগত অন্তর্বর্তী সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের চলমান প্রথম অধিবেশনে ৯১টি বিলের মাধ্যমে ১১০টি অধ্যাদেশ উপস্থাপন করা হয়েছে। এর মধ্যে ৯৭টি অধ্যাদেশ হুবহু, ১৩টি সংশোধিত আকারে এবং সাতটি রহিত করা হয়েছে। এছাড়া ১৬টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হয়নি।

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, যেসব ইস্যুতে বিরোধী দলের সংসদ সদস্যরা ওয়াকআউট করেছেন, সেগুলোর কিছু তথ্য সঠিক ছিল না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-তুরস্ক? সদ্য. জাতিসংঘে বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী সদ্য. ককটেল তৈরির সরঞ্জাম ও ৯ হাজার মুখোশসহ যুবলীগ নেতা গ্রেপ্তার সদ্য. হরমুজ খুলতে ৭ দিনের রোডম্যাপ ইরানের, কী আছে এতে সদ্য. আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একত্রে গণনার সুযোগ নেই: হাইকোর্ট সদ্য. বগুড়ায় দলিলের নকল তুলতে ঘুষ, ২ কোটি রাজস্বের ৮ কোটি টাকা আদায় সদ্য. এলএনজি সরবরাহ বাড়ায় স্বাভাবিক হয়েছে গ্যাস সরবরাহ সদ্য. দেশের সব বিভাগেই হতে পারে বৃষ্টি সদ্য. শ্রীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও এক কর্মকর্তা! সদ্য. নেতানিয়াহুর ভাষণ বর্জন করা দেশগুলোর তালিকা করছে ইসরায়েল সদ্য. হুতিদের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে পাকিস্তান-তুরস্ক?