জাতীয়
চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ: তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কাউকে দোষারোপ নয় — স্বরাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রামের সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দলের ওপর একতরফাভাবে দায় না চাপাতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনার শেষ দিকে বিষয়টি উত্থাপন করেন শাহজাহান চৌধুরী, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য।
উপদেষ্টা থাকাকালীন কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ
তিনি বলেন, 'সংসদ সদস্য তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের কথা বলেছেন। আমি সেই সরকারের উপদেষ্টা হিসেবে কিছু সময় দায়িত্ব পালন করেছি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলও তখন দায়িত্বে ছিলেন। আমি নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেছি। এখন তারা সরকারে আছেন, তাই অভিযোগের প্রমাণ তাদেরই দিতে হবে।'
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবীর বাস্তবতা মানতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী বলেন, 'আমি নিজেও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট তৈরি হয়েছে, যার প্রভাবে স্কুল পর্যায়ে অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয় করতে হচ্ছে।' তিনি আরও বলেন, 'এই সিদ্ধান্ত নিয়ে ব্যাপক সমালোচনা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। প্রায় ৭০০–৮০০টি স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মতামত নেওয়া হয়েছে। “তাদের মধ্যে একজনও অনলাইন ক্লাস চায় না।'
সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নেওয়া নিষেধ গণপরিবহনে
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণের প্রক্রিয়া চললেও এখনো কোনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেনি সরকার। এ অবস্থায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ আদায় না করতে পরিবহন মালিকদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এমপিওভুক্ত হচ্ছে না ১ হাজার ৭১৯ শিক্ষাপ্রতিষ্ঠান
শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৫’ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরে এমপিওভুক্তির জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। গত ১৪ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হলে মোট ৩ হাজার ৬১৫টি আবেদন জমা পড়ে। এর মধ্যে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক (পাস ও সম্মান) পর্যায়ের প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত ছিল।
অনুমতি ছাড়া ‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে ভিডিও প্রচার করলে সাইবার আইনে দ্রুত বিচার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে মোবাইল বা ক্যামেরায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হলে সাইবার সুরক্ষা আইন-২০২৬ অনুযায়ী ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, 'ন্যাশনাল টোল ফ্রি হেল্পলাইন, ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি), ডিএনএ ল্যাব, ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং নিরাপদ আবাসন কেন্দ্রের মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে।' মা ও শিশু সহায়তা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'ভবিষ্যতে সুবিধাভোগীর সংখ্যা ও আর্থিক সহায়তা বৃদ্ধি, পাশাপাশি স্বাস্থ্যসেবা ও পুষ্টি সহায়তা আরও অন্তর্ভুক্ত করা হবে।
সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী : প্রধানমন্ত্রী
সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সংবাদপত্রের স্বাধীনতার বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট এবং তারা এ স্বাধীনতার প্রতি আস্থা রাখেন।
গরুর হাটে চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা: সমবায় প্রতিমন্ত্রী
আসন্ন কোরবানি ঈদকে কেন্দ্র করে পশুর হাটে কোন চাঁদাবাজির ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, কোনো ধরনের চাঁদাবাজি এবার আর সহ্য করা হবে না। কোরবানির পশু পরিবহনের সময় সড়কে চাঁদাবাজি রুখতে সরকার কঠোর অবস্থান নিবে। চাঁদাবাজির কোনো অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
অন্তর্বর্তী সরকারের সময়ে এনবিআরে প্রকৃত কোনো সংস্কার হয়নি: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও বাস্তবায়ন বিভাগ আলাদা করার উদ্যোগে প্রকৃত সংস্কার হয়নি। তার ভাষায়, এটি ছিল ‘হাফ-বেকড’ বা অসম্পূর্ণ উদ্যোগ, যা না থাকার চেয়েও বেশি সমস্যা তৈরি করতে পারে। সোমবার রাজধানীর বনানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত ‘সোনার বাংলা নীতি আলোচনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মার্কিন বাণিজ্য চুক্তি 'দেশের স্বার্থবিরোধী'; বাতিলের প্রস্তাব সংসদে উত্থাপনের আহ্বান রুমিন ফারহানার
প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব শেষে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রুমিন ফারহানা সংসদকে বলেন, ‘গতকাল মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বাণিজ্যমন্ত্রীর একটি বৈঠক হয়েছে । বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত আমেরিকার সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, সেই বিষয়ে বেশ কিছু কথা বলেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানির ঘাটতি, বাংলাদেশের কৃষি ও জ্বালানিপণ্য আমদানির প্রতিশ্রুতি, দেশে ব্যবসার পরিবেশ উন্নয়ন ও বিনিয়োগ আকর্ষণের জন্য নীতি সংস্কারের বিষয়গুলো মার্কিন রাষ্ট্রদূত তুলে ধরেন।’
বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী বলেন, 'বর্তমান কঠিন অর্থনৈতিক পরিস্থিতিতে সরকার সকল খাতে কর ছাড় বা সুবিধা দিতে পারবে না। তবে ব্যবসা সহজীকরণে প্রয়োজনীয় আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করা হবে। ব্যবসার ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে কাজ করে যাচ্ছে সরকার।' তিনি আরও বলেন, 'মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ব্যয় বেড়েছে, যা সরকারের ওপর নতুন করে চাপ সৃষ্টি করেছে। শুধু জ্বালানি খাতেই অতিরিক্ত প্রায় ৪ বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে।'