জাতীয়
প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেলো ৩ হাজারের বেশি গাছ
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জানিয়েছে, শুরুতে কলাতলী থেকে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রশস্ত করতে বিপুলসংখ্যক গাছ কাটার পরিকল্পনা ছিল। তবে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান গাছ না কেটেই প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন।
সংকটের মুখে দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, সাধারণ সময়ে ইআরএল দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড অয়েল পরিশোধন করে থাকে। তবে সংকটের কারণে গত মাস থেকেই উৎপাদন কমিয়ে দৈনিক প্রায় ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। গত ৪ মার্চের পর থেকে ব্যবহারযোগ্য তেলের মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে, যা কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত ছিল না।
জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
জনগণের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক তৈরী হলে অপরাধ নিয়ন্ত্রণ সহজ হবে উল্লেখ করে তিনি বলেন, 'পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে। কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা অবশ্যই আপনাদের দায়িত্ব।' প্রধানমন্ত্রী বলেন, 'পুলিশ যদি জনগণের কাছে বিশ্বাস এবং নিরাপত্তার প্রতীক হয়ে উঠতে পারে, তবে সেখানেই পুলিশের সাফল্য। পুলিশের সাফল্য মানে এটি সরকারেরও সাফল্য।'
হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা আর মুক্তিযুদ্ধের সঙ্গে চব্বিশের তুলনা এক: সংসদে ফজলুর রহমান
মুক্তিযুদ্ধের সঙ্গে ‘চব্বিশের ৫ আগস্ট’-এর ঘটনাকে তুলনা করাকে অন্যায় আখ্যা দিয়ে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, হিমালয়ের সঙ্গে পিলারের তুলনা যেমন অযৌক্তিক, তেমনি মুক্তিযুদ্ধের সঙ্গে ৫ আগস্টের তুলনা করাও ঠিক নয়। মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
ফজলুর রহমানের বক্তব্য ‘গুরুতর অপরাধ’: জামায়াত আমির
জামায়াত আমির বলেন, 'শ্রদ্ধা রেখেই তিনি বক্তব্য দিচ্ছেন, তবে নিজের অবদান তুলে ধরতে গিয়ে অন্যের অবদান খাটো করার অধিকার কারও নেই। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন।' তিনি অভিযোগ করেন, ফজলুর রহমান তার শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হিসেবে পরিচয়কে চ্যালেঞ্জ করেছেন।
জ্বালানি তেলে সংকট নয়, মূল সমস্যা চাহিদা ভীতি: জাহেদ উর রহমান
ডা. জাহেদ উর রহমান বলেন, 'চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। সামনে আরও জ্বালানিবাহী জাহাজ আসছে।' তিনি আরও বলেন, 'জ্বালানি তেলের মজুত বা সরবরাহে বড় কোনো সমস্যা নেই। তবে চাহিদা ভীতি কিংবা অতিরিক্ত মজুতের প্রবণতার কারণে কিছু জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। এতে করে মানুষের মধ্যে জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে এবং সেখান থেকেই সংকটের অনুভূতি তৈরি হচ্ছে।'
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: মামলা দায়ের, ৫ জনকে শোকজ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের একটি নথি জালিয়াতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং সংস্থাটির ৫ জন কর্মচারীকে শোকজ করা হয়েছে। গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে কর্তৃপক্ষের নজরে আসে, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করে সম্পাদন করা হয়েছে।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ
প্রতিমন্ত্রী বলেন, 'দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ, আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আনন্দমুখর শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রাথমিক শিক্ষা কেবল পাঠদান নয়, বরং একটি শিশুর সামগ্রিক বিকাশের ভিত্তি। এই লক্ষ্যকে সামনে রেখে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সংযোজন, খেলাধুলা, প্রাক-প্রাথমিক শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধিতে এসব প্রকল্প গ্রহণ করা হয়েছে।'
জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর আমরা বাস্তবায়ন করব: প্রধানমন্ত্রী
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আব্দুল হামিদ খান ভাসানী-এর কবর জিয়ারত শেষে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় ড. মুহাম্মদ ইউনূস জুলাই সনদে সইয়ের আহ্বান জানালে প্রথমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অংশ নেয়। বিএনপি যেহেতু জুলাই সনদে স্বাক্ষর করেছে, তাই ওই সনদের প্রতিটি শব্দ ও প্রতিটি ধারা বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।
৪ গ্রাম ইউরেনিয়াম কাজ করবে ৪১৭ লিটার ডিজেলের
পারমাণবিক শক্তি ব্যবহারের চূড়ান্ত ধাপে প্রবেশ করল বাংলাদেশ। পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের চুল্লিতে ইউরেনিয়াম স্থাপন করা হয়েছে। এর মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বিশ্বের ৩৩তম দেশ হিসেবে যুক্ত হচ্ছে বাংলাদেশ। এই কেন্দ্রের প্রথম ইউনিটের রিয়্যাক্টরে ইউরেনিয়াম স্থাপনের মাধ্যমে দেশের বিদ্যুৎ খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। তেল, গ্যাস ও কয়লার ওপর নির্ভরশীলতার বিকল্প হিসেবে ইউরেনিয়ামভিত্তিক জ্বালানির ব্যবহার এখন নতুন বাস্তবতা হয়ে উঠছে।
চার দিনে সৌদি পৌঁছেছেন ১৫ হাজারের বেশি হজযাত্রী
হজ কর্তৃপক্ষ জানিয়েছে, হজযাত্রীদের যাত্রা ও সেবার মান উন্নত করতে এবং ভোগান্তি কমাতে সংশ্লিষ্টরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে ঢাকার আশকোনা হজ ক্যাম্প হজযাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এখানেই বোর্ডিং পাস ইস্যু থেকে শুরু করে ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হচ্ছে। এর আগে, গত ১৮ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হয়। এ পর্যন্ত মোট ৩৮টি ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ১৫টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ১৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৯টি ফ্লাইট।
জ্বালানির মূল্য সমন্বয়ের প্রভাব পড়ছে ভাড়া ও দ্রব্যমূল্যে: ডা. জাহেদ
ডা. জাহেদ উর রহমান বলেন, 'ভাড়া শুধু বাস নয়, বরং জীবনযাত্রার ব্যয়ের ওপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে ট্রাক ভাড়ার ক্ষেত্রে। সরকার শুধু ভোক্তার স্বার্থ নয়, পরিবহন খাতসহ সংশ্লিষ্ট সব পক্ষের বিষয়টিও বিবেচনায় রাখে।' তিনি আরও বলেন, 'যে ব্যক্তি বাস বা ট্রাক চালান, তিনিও এই রাষ্ট্রের নাগরিক। তাই এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যাতে তাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়। সরকার কারও পক্ষ নয়, সরকার সবার।'