উপদেষ্টা থাকাকালীন কোথায় দুর্নীতি করেছি, প্রমাণ দিন: সংসদে নাহিদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
জাতীয় সংসদে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের প্রমাণ চেয়ে সরব হয়েছেন বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে কোথায় তিনি দুর্নীতি করেছেন, তা সরকারকেই প্রমাণ করতে হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের বক্তব্যের পর ব্যক্তিগত কৈফিয়ত দিতে দাঁড়ান নাহিদ ইসলাম।

তিনি বলেন, 'সংসদ সদস্য তার বক্তব্যে অন্তর্বর্তী সরকারের সময় দুর্নীতির অভিযোগের কথা বলেছেন। আমি সেই সরকারের উপদেষ্টা হিসেবে কিছু সময় দায়িত্ব পালন করেছি। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলও তখন দায়িত্বে ছিলেন। আমি নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেছি। এখন তারা সরকারে আছেন, তাই অভিযোগের প্রমাণ তাদেরই দিতে হবে।'

নিজের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলে ধরে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়ে নাহিদ বলেন, 'নাহিদ ইসলামের নামে কী দুর্নীতির অভিযোগ উঠেছে? কোথায় দুর্নীতি করেছি—আমি তার প্রমাণ চাই।'

এর আগে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সংসদে বক্তব্য দিতে গিয়ে অন্তর্বর্তী সরকারের সময় নবীনদের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ ওঠার বিষয়টি উল্লেখ করেন। এরই প্রেক্ষিতে নিজের অবস্থান স্পষ্ট করেন নাহিদ।

বক্তব্যে নিজের বয়স ও সংসদ সদস্য হিসেবে অবস্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'আমার বয়স ২৮, আজ আমার জন্মদিন। আমি নবীন সদস্য হলেও জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছি। কারও ছোট ভাই হিসেবে এখানে আসিনি। তাই অন্যদের মতো আমরাও সমান সম্মান প্রত্যাশা করি।'

এ সময় স্পিকার জানান, ট্রেজারি বেঞ্চের সদস্যরা টেবিল চাপড়িয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি আরও জানান, প্রতিমন্ত্রী কারও নাম উল্লেখ করেননি, বরং সাধারণভাবে তরুণ সদস্যদের প্রসঙ্গ তুলেছেন।

পরে প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বিএনপির জ্যেষ্ঠ নেতা, মন্ত্রিসভার সদস্য এবং দলীয় সংসদ সদস্যদের পক্ষ থেকে নাহিদ ইসলামকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তার দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য, শামা ওবায়েদ তার বক্তব্যে বলেন, 'নতুন প্রজন্ম ও নতুন বাংলাদেশের কথা বললে, এ ধরনের অভিযোগ তারা আশা করে না।'

এর জবাবে নাহিদ ইসলাম বলেন, 'বর্তমান সরকারে থাকা ব্যক্তিদেরই এসব অভিযোগের প্রমাণ দিতে হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা সদ্য. ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: রোববার থেকে শুরু পোস্টাল ভোটের নিবন্ধন সদ্য. রাজধানী থেকে গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক এমপি সদ্য. একসঙ্গে পুলিশের ৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি সদ্য. জাতিসংঘ সাধারণ অধিবেশন ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সব কলেজের উদ্দেশে মাউশির জরুরি নির্দেশনা সদ্য. ফ্যামিলি ও কৃষক কার্ডের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাইল বাংলাদেশ সদ্য. আমার রিসার্চের সাবজেক্ট ঠিক করে দিয়েছিলেন তারেক রহমান: শিক্ষামন্ত্রী সদ্য. ট্রেনের ভাড়া বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী সদ্য. ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন আসেন: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকায় হতে পারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা