জাতীয়
গণপরিবহণের নতুন ভাড়া নির্ধারণে সিদ্ধান্ত বৃহস্পতিবার
এর আগে, গত ১৮ এপ্রিল রাতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে ভাড়া পুনর্নির্ধারণ নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সংস্থাটির কর্মকর্তা এবং পরিবহণ মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান জানান, ভাড়া সমন্বয়ের একটি খসড়া প্রস্তাব তৈরি করা হয়েছে, যা দ্রুত মন্ত্রণালয়ে চূড়ান্ত করা হবে। উল্লেখ্য, গত ১৮ এপ্রিল রাতে সরকার ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করে।
১৬ মে চাঁদপুর ও ২৫ মে ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
মন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রীর এ দুই সফরে অন্যান্য কর্মসূচির পাশাপাশি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হবে। দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্যমাত্রা অর্জনে সরকার কাজ করে যাচ্ছে।' পদ্মা ব্যারেজ প্রসঙ্গে শহীদ উদ্দীন চৌধুরী বলেন, 'প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। এটি একনেক সভায় উপস্থাপন করা হবে।'
বোরো মৌসুমে ১৮ লাখ টন ধান-চাল সংগ্রহ করবে সরকার
সালাহউদ্দিন আহমদ বলেন, '৩ মে থেকে ধান ও গম সংগ্রহ শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে। আর চাল সংগ্রহ শুরু হবে ১৫ মে থেকে, যা একই সময়সীমা পর্যন্ত অব্যাহত থাকবে। প্রয়োজন হলে পরবর্তীতে সভা করে সংগ্রহের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে।' তিনি আরও বলেন, 'দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৪ কোটি ২৪ লাখ মেট্রিক টন, যা উৎপাদনের সঙ্গে প্রায় সামঞ্জস্যপূর্ণ। ফলে খাদ্যে কোনো ঘাটতির আশঙ্কা নেই। অনুকূল আবহাওয়া ও ভালো মৌসুমের কারণে এ বছর লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হতে পারে।'
জ্বালানি চাহিদা মেটাতে উন্নয়ন অংশীদারদের কাছে ২শ’ কোটি ডলার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জরুরি জ্বালানি চাহিদা মেটাতে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় উন্নয়ন সহযোগীদের কাছে ২শ’ কোটি (২ বিলিয়ন) মার্কিন ডলার সহায়তা চেয়েছেন । বুধবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত এশিয়া জিরো এমিশন কমিউনিটি (এজেডইসি) প্লাস অনলাইন সামিটে বক্তব্য দিতে গিয়ে তিনি বলের, ‘বর্তমান পরিস্থিতি জরুরি পদক্ষেপ, ঐক্যবদ্ধ এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দাবি রাখে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য জরুরি সহায়তা নিশ্চিত করা আমাদের সম্মিলিত এজেন্ডার শীর্ষে থাকা উচিত।’
‘প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’
মাহদী আমিন বলেন, 'পাইলট প্রকল্প হিসেবে দেশের প্রতিটি উপজেলায় দুটি করে প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করা হবে। প্রথম ধাপে প্রায় এক লাখ শিক্ষার্থীর কাছে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।' তিনি আরও বলেন, ‘"মেড ইন বাংলাদেশ" স্লোগানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশীয় উৎপাদিত পণ্যের ব্যবহার বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে দেশীয় পণ্যের প্রতি আগ্রহ তৈরি হবে।'
প্রধানমন্ত্রীর দপ্তরে খাবারের বাজেট নির্ধারণ ১৫০ টাকা
মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে নোয়াব প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। এতে সংবাদপত্র শিল্পের বর্তমান সংকট, অর্থনৈতিক চাপ, গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন নোয়াব প্রতিনিধিরা। বৈঠক শেষে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানান, এ ধরনের বৈঠক প্রতি তিন মাস অন্তর আয়োজনের বিষয়ে প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।
‘দেশে হামের ১৫ লাখ ডোজ ভ্যাকসিন পৌঁছেছে’
স্বাস্থ্যমন্ত্রী জানান, চলমান নিয়মিত টিকাদান কর্মসূচিতে সৃষ্ট সংকট নিরসনে এই চালান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সম্প্রতি দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে ভ্যাকসিন আনা হয়েছে। এছাড়া জরুরি ক্যাম্পেইনে নিয়মিত স্টকের টিকা ব্যবহার করায় কিছুটা ঘাটতি তৈরি হয়েছিল। পরে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্সের কাছ থেকে ভ্যাকসিনগুলো আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন স্বাস্থ্যমন্ত্রী।
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান
বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৫ এপ্রিল) এই তালিকা প্রকাশ করা হয়। প্রতি বছর রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি ও সমাজে উল্লেখযোগ্য প্রভাব রাখা ব্যক্তিদের স্বীকৃতি হিসেবে এই তালিকা প্রকাশ করে টাইম। এবারের তালিকায় বিশ্বনেতা, উদ্যোক্তা, শিল্পী ও বিভিন্ন ক্ষেত্রের প্রভাবশালী ব্যক্তিত্বরা স্থান পেয়েছেন।
প্রাথমিক শিক্ষাকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বুধবার (২২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ নিয়ে গণসাক্ষরতা অভিযান আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আন্দামান সাগরে ট্রলারডুবি:‘আগেই শ্বাসরোধে ৩০ জনের মৃত্যু, নিখোঁজ ২ শতাধিক
রফিকুল বলেন, 'সমুদ্রপথে টহল এড়াতে পাচারকারীরা যাত্রীদের মাছ ও জাল রাখার সংকীর্ণ স্টোররুমে আটকে রাখে। সেখানে পর্যাপ্ত বাতাস না থাকায় শ্বাস নিতে মারাত্মক কষ্ট হচ্ছিল। চার দিন চার রাত আমরা সেখানে বন্দি ছিলাম। ট্রলার ডোবার আগেই অন্তত ৩০ জন শ্বাসরোধে মারা যায়।' পরবর্তীতে উত্তাল সাগরে ট্রলারটি উল্টে গেলে অধিকাংশ যাত্রী পানিতে পড়ে যায়। তখন ট্রলারে প্রায় ২৪০ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে নারী ও শিশুও ছিল বলে জানান রফিকুল।
রাজনীতি শিখুন, বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই: বিরোধী দলকে সেতুমন্ত্রী
শেখ রবিউল আলম বলেন, 'বিরোধী দলের সদস্যরা অনেক সময় সংসদীয় বিধি-বিধান সম্পর্কে অবগত নন এবং কোন ইস্যুতে কীভাবে কথা বলতে হয়, সে বিষয়েও তাদের ঘাটতি রয়েছে। বিরোধী দলের সদস্যদের দক্ষ ও পরিপক্ব করে তুলতে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে বিশেষ কর্মশালার আয়োজন করা যেতে পারে, যাতে তারা সংসদীয় রীতিনীতি আয়ত্ত করতে পারেন।'
বাড়ল সয়াবিন তেলের দাম
জানা গেছে, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৭৯ টাকা। নতুন এই মূল্য তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। মন্ত্রী বলেন, 'বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।'