জাতীয়

জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই গণতন্ত্রকে শক্তিশালী করবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পয়লা বৈশাখ উপলক্ষে আজ সোমবার দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পয়লা বৈশাখ জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে দিনটি নতুনের আহ্বান নিয়ে প্রতি বছর ফিরে আসে, যা পুরোনো জীর্ণতা ও গ্লানি দূর করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়।

২৫ জুলাই, ২০২৬
দ্রুতই শুরু হবে মাদক-জুয়া নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

দ্রুতই শুরু হবে মাদক-জুয়া নির্মূলে দেশব্যাপী বিশেষ অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অবৈধ সিসা লাউঞ্জগুলো যাতে নাম-ঠিকানা পরিবর্তন করে পুনরায় কার্যক্রম চালাতে না পারে, সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি এসব প্রতিষ্ঠানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।' তিনি আরও বলেন, 'অবৈধ সিসা লাউঞ্জ বন্ধে ঢাকা উত্তর সিটি করপোরেশনও কঠোর অবস্থানে রয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে।'

২৫ জুলাই, ২০২৬
মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মব কালচার আলাদাভাবে মোকাবিলার জন্য নতুন আইন বা সংশোধনের প্রয়োজন হতে পারে। প্রচলিত আইন দিয়ে পুরোপুরি এটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।’ অনলাইন জুয়া ও জুয়া নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের অপরাধ মোকাবিলায় কী ধরনের আইনি কাঠামো প্রয়োজন, তা নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি অনলাইন জুয়া প্রতিরোধে আইন প্রণয়নের পাশাপাশি সাইবার অপরাধ ও অর্থ লেনদেনসংক্রান্ত বিষয়গুলো একই আইনের আওতায় আনা যায় কি না, সেটিও পর্যালোচনা করবে।

২৫ জুলাই, ২০২৬
রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, ‘জাগো আলোক-লগ্নে’ গানে নববর্ষের সূচনা

রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ, ‘জাগো আলোক-লগ্নে’ গানে নববর্ষের সূচনা

মঙ্গলবার (১৪ এপ্রিল- পহেলা বৈশাখ) সকাল সোয়া ৬টায় শুরু হওয়া এই প্রভাতী আয়োজন আপামর বাঙালির উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্বোধনী সংগীতের পর ধারাবাহিকভাবে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত—‘এ কী সুগন্ধহিল্লোল বহিল’, ‘তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দক্ষিণ হাতে’ এবং ‘বাজাও আমারে বাজাও’। এবারের অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায় ও সলিল চৌধুরীসহ প্রখ্যাত কবি ও সুরকারদের সৃষ্ট গান পরিবেশন করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
ঢাকা-ওয়াশিংটন উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহী যুক্তরাষ্ট্র

ঢাকা-ওয়াশিংটন উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত উন্মোচনে আগ্রহী যুক্তরাষ্ট্র

ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে উন্নয়ন সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচনের আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন রাষ্ট্রদূত এ আগ্রহের কথা জানান। সাক্ষাৎ শেষে মন্ত্রী বলেন, 'বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে উন্নয়ন সহযোগিতাকে আরও বিস্তৃত করতে চায়। দেশের চলমান উন্নয়ন কার্যক্রমে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।'

২৫ জুলাই, ২০২৬
বর্ণিল আয়োজনে চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, হাজারো মানুষের ঢল

বর্ণিল আয়োজনে চারুকলা থেকে বৈশাখী শোভাযাত্রা, হাজারো মানুষের ঢল

রাজধানীর চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে বের হওয়া শোভাযাত্রায় ছিল রঙিন মুখোশ, বিশালাকৃতির মোটিফ এবং লোকজ শিল্পের বহুমাত্রিক উপস্থাপনা। বর্ণিল এ আয়োজনে অংশগ্রহণকারীদের ঢলে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এদিকে, বৈশাখী শোভাযাত্রাকে ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিভিন্ন সংস্থার সদস্যরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়োজিত ছিলেন।

২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দিনেশ ত্রিবেদী। সোমবার (২৭ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন দায়িত্বে তিনি ঢাকায় বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়ামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শিগগিরই দিনেশ ত্রিবেদী ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করছে ভারত সরকার।

২৫ জুলাই, ২০২৬
মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি। তিনি বলেন, গত ১ মে থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
বৈশাখী শোভাযাত্রায় নতুন মাত্রা, সম্মুখসারিতে ডিএমপির অশ্বারোহী ইউনিট

বৈশাখী শোভাযাত্রায় নতুন মাত্রা, সম্মুখসারিতে ডিএমপির অশ্বারোহী ইউনিট

পহেলা বৈশাখ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ আয়োজিত ঐতিহ্যবাহী বৈশাখী শোভাযাত্রায় এবার যুক্ত হয়েছে নতুন আকর্ষণ। প্রথমবারের মতো শোভাযাত্রার সম্মুখসারিতে অংশ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল, যা দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি করে বাড়তি উচ্ছ্বাস। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় চারুকলা অনুষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রার সামনের সারিতেই অবস্থান নেয় ডিএমপির অশ্বারোহী ইউনিট।

২৫ জুলাই, ২০২৬
ন্যায়বিচার প্রতিষ্ঠায় ন্যায়পরায়ণ বিচারক অপরিহার্য: প্রধানমন্ত্রী

ন্যায়বিচার প্রতিষ্ঠায় ন্যায়পরায়ণ বিচারক অপরিহার্য: প্রধানমন্ত্রী

ন্যায়বিচার নিশ্চিত করতে ন্যায়পরায়ণ বিচারকের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 'বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিচারকদের সততা ও নিরপেক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।' বিচারপ্রার্থীদের ভোগান্তি কমাতে সরকার ‘ই-বেইলবন্ড’ বা ইলেকট্রনিক জামিননামা ব্যবস্থা চালু করেছে। বগুড়ার পাশাপাশি ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজশাহী, নাটোর ও কুষ্টিয়ায় এই কার্যক্রম শুরু হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
দীর্ঘদিন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের বিভিন্ন জেলায় নির্মিত হলেও দীর্ঘদিন অব্যবহৃত পড়ে থাকা ছয়টি শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১২ এপ্রিল প্রকাশিত ‘৩২০ কোটি টাকা খরচে ৬ শিশু হাসপাতালের ভবন পড়ে আছে’ শীর্ষক এক সংবাদ প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি এ বিষয়ে জরুরি পদক্ষেপ নেন। প্রতিবেদনে বলা হয়, রংপুর, খুলনা, রাজশাহী, বরিশাল, সিলেট ও কুমিল্লায় আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হলেও সেগুলো বছরের পর বছর চালু হয়নি।

২৫ জুলাই, ২০২৬
সংস্কৃতির মুক্ত প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

সংস্কৃতির মুক্ত প্রকাশ যেন নির্বিঘ্ন হয়: ছায়ানট সভাপতি

পহেলা বৈশাখকে বাঙালির জাতিসত্তা উন্মোচনের এক বিশেষ দিন হিসেবে উল্লেখ করে সারওয়ার আলী বলেন, 'গত ছয় দশকের ধারাবাহিকতায় এই দিনটি অতীতের গ্লানি ও জরা মুছে নতুন করে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। গত বছরেও রমনায় নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে নববর্ষের অনুষ্ঠান।' তবে সাম্প্রতিক কিছু সহিংস ঘটনার কথাও তুলে ধরেন তিনি। বিজয় দিবসের আয়োজনের পর গভীর রাতে ছায়ানট সংস্কৃতি ভবনে হামলা, বাদ্যযন্ত্র ভাঙচুর, নালন্দার শিশুপুস্তক ছিন্নভিন্ন করা এবং একই রাতে দুই শীর্ষ সংবাদপত্র ভবনে অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান সদ্য. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় সংকল্প আরও দৃঢ় হোক: বিশ্বনেতাদের তারেক রহমান সদ্য. জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান সদ্য. আইনশৃঙ্খলা নিয়ে সরকারের বক্তব্যে বাস্তবতার মিল নেই: বিরোধীদলীয় নেতা সদ্য. আজ জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. মার্কিন রণতরি আব্রাহাম লিংকনে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার যুক্তরাষ্ট্রের সদ্য. সাবেক ওসি রাকিবুলের পাঁচ দিনের রিমান্ড সদ্য. বিমানবন্দরে বিপাকে পড়লে একা নন, পাশে পাবেন ৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট সদ্য. ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণ আজ সদ্য. দেশ তখনই উন্নত হবে, যখন নেতারা ভালো হব: ফজলুর রহমান