জাতীয়

দেশে আর কোনদিন পাতানো নির্বাচন হবে না: সিইসি

দেশে আর কোনদিন পাতানো নির্বাচন হবে না: সিইসি

বাংলাদেশে পাতানো নির্বাচনের সংস্কৃতি চিরতরে বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বর্তমানে দেশে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় ভোটগ্রহণ চলছে এবং এ নির্বাচন দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর সাংবাদিকদের সঙ্গে আলাপে এ কথা বলেন তিনি। সিইসি বলেন, 'নির্বাচন কমিশন কোনো রাজনৈতিক পক্ষের সঙ্গে যুক্ত নয়। দেশ এখন গণতন্ত্রের ট্রেনে চড়েছে, যা ইনশাআল্লাহ তার গন্তব্যে পৌঁছাবে।

২৫ জুলাই, ২০২৬
প্রধানমন্ত্রীর নতুন উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা

প্রধানমন্ত্রীর নতুন উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌল্লা

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সুজাউদ্দৌল্লা (সুজন মাহমুদ)। সোমবার (২ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।'

২৫ জুলাই, ২০২৬
প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১৬ ফেব্রুয়ারি) তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ করেন তারা। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রেস উইং জানিয়েছে, তেজগাঁওস্থ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় এবং দায়িত্বকালীন বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

২৫ জুলাই, ২০২৬
এলডিসি থেকে উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘকে চিঠি সরকারের

এলডিসি থেকে উত্তরণ ৩ বছর স্থগিত চেয়ে জাতিসংঘকে চিঠি সরকারের

চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ যে প্রস্তুতিমূলক সময় (প্রিপারেটরি পিরিয়ড) পেয়েছিল, তা মূলত কোভিড মহামারি-পরবর্তী পাঁচ বছরের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ব্যবহারের কথা ছিল। কিন্তু এ সময়ে একাধিক বৈশ্বিক ধাক্কা অর্থনীতিকে প্রভাবিত করেছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ-এর প্রভাবে জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম বেড়েছে, বিশ্বব্যাপী কঠোর মুদ্রানীতি গ্রহণ করা হয়েছে এবং বৈশ্বিক মন্দার চাপ তৈরি হয়েছে। পাশাপাশি শিপিং খাতে সরবরাহ বিঘ্ন ও আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও জটিল করেছে।

২৫ জুলাই, ২০২৬
১৫ মার্চ থেকে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী শুরু

১৫ মার্চ থেকে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী শুরু

প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা মোঃ ইসমাইল জবিউল্লাহ জানিয়েছেন, ১৫ মার্চের মধ্যে নির্বাচিত মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মাসিক সম্মানী পাবেন। একই সঙ্গে নির্বাচিত অন্যান্য উপাসনালয়ে কর্মরত ধর্মীয় নেতৃবৃন্দও এই সম্মানী পাবেন। আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৪ মার্চ।

২৫ জুলাই, ২০২৬
শপথ অনুষ্ঠানে ১২০০ দেশি-বিদেশি অতিথি

শপথ অনুষ্ঠানে ১২০০ দেশি-বিদেশি অতিথি

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্য এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবার মুহূর্তে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা প্রস্তুতি সম্পন্ন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিএনপি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানে প্রায় ১২০০ দেশি-বিদেশি অতিথি উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক অতিথিদের মধ্যে রয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।

২৫ জুলাই, ২০২৬
সমঝোতার চাঁদার যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

সমঝোতার চাঁদার যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিবহনমন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন, তা দুর্নীতিবিরোধী ঘোষিত নীতির সম্পূর্ণ পরিপন্থী। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও সরকারপ্রধানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে। সেই অঙ্গীকারের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চাঁদাবাজির মতো একটি অনৈতিক ও যোগসাজশমূলক অপরাধকে ইতিবাচকভাবে উপস্থাপন করা অত্যন্ত হতাশাজনক।’

২৫ জুলাই, ২০২৬
বিএনপির ইচ্ছা অনুযায়ীই হবে প্রধানমন্ত্রীর বাসভবন: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

বিএনপির ইচ্ছা অনুযায়ীই হবে প্রধানমন্ত্রীর বাসভবন: গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা

নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ীই তার জন্য বাসভবন ঠিক করা হবে বলে জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। একই সঙ্গে নতুন মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বাসভবনসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, 'বিএনপি যেভাবে চায়, সেভাবেই নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের ব্যবস্থা করা হবে।'

২৫ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হলেন হাসনাত মোর্শেদ

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সচিব হলেন হাসনাত মোর্শেদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর ব্যক্তিগত সচিব (পিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া। এর আগে তিনি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান–এর একান্ত সচিব (পিএস) হিসেবে দায়িত্ব পালন করেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়–এর এক অভ্যন্তরীণ নিয়োগ শাখার প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।

২৫ জুলাই, ২০২৬
সরকার দলীয় হুইপ হলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

সরকার দলীয় হুইপ হলেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমান এর সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। সোমবার (২ মার্চ) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
নারীর অধিকার স্বীকৃতি নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

নারীর অধিকার স্বীকৃতি নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নারীর অধিকার কেবল স্বীকৃতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তা কার্যকরভাবে বাস্তবায়ন করাও অপরিহার্য। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন না এলে নারীদের অগ্রগতি সম্ভব হতো না।

২৫ জুলাই, ২০২৬
রাজধানীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে: ডিএমপি কমিশনার

রাজধানীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে: ডিএমপি কমিশনার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজধানী ঢাকাজুড়ে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এস এম সাজ্জাত আলী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজ ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিএমপি কমিশনার জানান, প্রধান উপদেষ্টা যে ঐতিহাসিক নির্বাচনের কথা বলেছিলেন, দেশবাসী এখন সেই ঐতিহাসিক ও শান্তিপূর্ণ নির্বাচনেরই সাক্ষী হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম