সমঝোতার চাঁদার যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতার ভিত্তিতে লেনদেন’ হিসেবে গ্রহণযোগ্যতা দেওয়া হলে একই যুক্তি অন্যান্য খাতেও প্রয়োগের ঝুঁকি তৈরি হতে পারে—এমন গভীর আশঙ্কা প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানায়, চাঁদাবাজির মতো একটি সুস্পষ্ট অপরাধকে ভিন্ন ব্যাখ্যার মাধ্যমে বৈধতার আবরণ দেওয়ার চেষ্টা সরকারের ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক। টিআইবির মতে, এতে শুধু পরিবহন খাতেই নয়, বরং রাষ্ট্রীয় সেবা ও উন্নয়ন ব্যবস্থার বিভিন্ন স্তরেও দুর্নীতিকে ন্যায্যতা দেওয়ার প্রবণতা জোরালো হতে পারে।

বিবৃতিতে বলা হয়, নবগঠিত সরকার দায়িত্ব গ্রহণের পর দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েছে। কিন্তু সেই ঘোষণার অল্প সময়ের মধ্যেই পরিবহন খাতে বহুল আলোচিত চাঁদাবাজিকে ‘সমঝোতা’ হিসেবে ব্যাখ্যা করা সরকারের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে।

এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিবহনমন্ত্রী চাঁদাবাজির যে সংজ্ঞা দাঁড় করিয়েছেন, তা দুর্নীতিবিরোধী ঘোষিত নীতির সম্পূর্ণ পরিপন্থী। তিনি বলেন, ‘ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার ও সরকারপ্রধানের জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কার্যকরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও প্রতিরোধের অঙ্গীকার করা হয়েছে। সেই অঙ্গীকারের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই চাঁদাবাজির মতো একটি অনৈতিক ও যোগসাজশমূলক অপরাধকে ইতিবাচকভাবে উপস্থাপন করা অত্যন্ত হতাশাজনক।’

ড. ইফতেখারুজ্জামান আরও বলেন, সড়ক ও পরিবহন খাতে দীর্ঘদিনের চাঁদা সংস্কৃতিকে মালিক-শ্রমিক কল্যাণের যুক্তিতে বৈধতা দেওয়ার চেষ্টা বিভ্রান্তিকর। এতে প্রকৃত সমস্যার সমাধান না হয়ে বরং বিদ্যমান বিশৃঙ্খলা ও নৈরাজ্য টিকিয়ে রাখার ঝুঁকি বাড়বে। তিনি উল্লেখ করেন, এই চাঁদাবাজির বোঝা শেষ পর্যন্ত সাধারণ যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট পেশাজীবীদের ওপরই এসে পড়ে।

টিআইবির বিবৃতিতে সতর্ক করে বলা হয়, সড়কে চাঁদাবাজিকে ‘সমঝোতা’ হিসেবে মেনে নেওয়া হলে একই যুক্তি ব্যবহার করে অন্যান্য খাতেও দুর্নীতিকে স্বাভাবিক করার সুযোগ তৈরি হবে। এর মধ্যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ), স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষা, আইনশৃঙ্খলা, বিচার, পাসপোর্ট, ভূমি ও প্রশাসন খাতের পাশাপাশি সরকারি ক্রয়, উন্নয়ন প্রকল্প, ব্যাংক ও বিদ্যুৎ খাতও ঝুঁকির মুখে পড়তে পারে। এতে রাষ্ট্রীয় সুশাসন ও জবাবদিহির কাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সরকার যদি সত্যিকার অর্থে দুর্নীতি প্রতিরোধে আন্তরিক হয়, তবে অনতিবিলম্বে সর্বোচ্চ পর্যায় থেকে পরিবহনমন্ত্রীর বক্তব্য প্রত্যাখ্যান করা এবং যথাযথ প্রক্রিয়ায় জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন। একই সঙ্গে দলীয় শুদ্ধিকরণ ও সংস্কার কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি দেখাতে হবে।

প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে টিআইবি বলেছে, জনগণের প্রত্যাশা পূরণ এবং সরকারের ঘোষিত অঙ্গীকারের প্রতি আস্থা বজায় রাখতে দলীয় নেতা-কর্মীদের একাংশের আত্মঘাতী পথ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় জনমনে হতাশা সৃষ্টি হতে পারে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অশনিসংকেত হয়ে দাঁড়াতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. খালেদা জিয়ার ছবি পোড়ানোর মামলায় কারাগারে আ.লীগ নেতা সদ্য. নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর