জাতীয়

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি জানাতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ এবং সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্রিফ করা হবে। সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত থেকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

২৫ জুলাই, ২০২৬
পিলখানা ট্র্যাজেডি: ১৬ বছর পর স্বাধীন কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

পিলখানা ট্র্যাজেডি: ১৬ বছর পর স্বাধীন কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

২০০৯ সালে তৎকালীন পিলখানা বিডিআর সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডের ১৬ বছর পর স্বাধীন তদন্ত কমিশন তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে। রোববার (৩০ নভেম্বর) জমা দেওয়া প্রায় ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনে ট্র্যাজেডি নিয়ে বহু অজানা ও আগে প্রকাশ না পাওয়া তথ্য উঠে এসেছে, যা এতদিন পর্দার আড়ালেই ছিল বলে দাবি করেছে তদন্ত কমিশন।

২৫ জুলাই, ২০২৬
পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ!

পদত্যাগ করছেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ!

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের দুই ছাত্র প্রতিনিধি—তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আজ বুধবার (১০ ডিসেম্বর) পদত্যাগ করতে যাচ্ছেন। সরকারের কিছু দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, আজ বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার আগেই দুই ছাত্র প্রতিনিধি পদত্যাগ করবেন বলে।

২৫ জুলাই, ২০২৬
আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: সিইসি

আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়: সিইসি

আইন-শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, তবে ভোটের আগে উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র নির্বাচনী প্রস্তুতি পরিদর্শন ও সকল পর্যায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দীন।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা

নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, গণভোট শত বছরের জন্য: প্রধান উপদেষ্টা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য, আর গণভোট শত বছরের জন্য বলে মন্তব্য করেছেন ধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। গণঅভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনকে একটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ হিসেবে উল্লেখ করে এই নির্বাচনকে সুন্দর ও সুষ্ঠুভাবে আয়োজনের মাধ্যমে স্মরণীয় করে রাখার আশ্বাস প্রকাশ করেছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
প্রথম আলো–ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

প্রথম আলো–ডেইলি স্টারে হামলা গণতন্ত্রের জন্য ভয়াবহ মুহূর্ত: ইইউ রাষ্ট্রদূত

প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলাকে গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সরাসরি আঘাত বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেছেন, এ ধরনের ঘটনা বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটি ভয়াবহ মুহূর্ত তৈরি করেছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয় পরিদর্শনে গিয়ে সহমর্মিতা প্রকাশ করেন ইইউ রাষ্ট্রদূত। গত, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে প্রথম আলো কার্যালয়ে সন্ত্রাসী হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানান তিনি।

২৫ জুলাই, ২০২৬
ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনে সহায়তার আশ্বাস

ইসির প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট রাষ্ট্রপতি, সুষ্ঠু নির্বাচনে সহায়তার আশ্বাস

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিশনের সার্বিক প্রস্তুতি তুলে ধরেন সিইসি।বৈঠকে সিইসির সঙ্গে ছিলেন চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব আখতার আহমেদ। সিইসি নির্বাচনের প্রস্তুতি, প্রযুক্তিগত প্রক্রিয়া এবং সার্বিক অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা বৃহস্পতিবার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় ঘোষণা করা হবে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে তফসিল ঘোষণার ভাষণটি রেকর্ড করেন।

২৫ জুলাই, ২০২৬
ট্রাফিক সার্জেন্টদের তাৎক্ষণিক জরিমানার নতুন ক্ষমতা

ট্রাফিক সার্জেন্টদের তাৎক্ষণিক জরিমানার নতুন ক্ষমতা

শব্দদূষণ রোধে কার্যকর উদ্যোগ হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় 'শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০০৬' হালনাগাদ করে 'নতুন শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫' জারি করেছে। ২৪ নভেম্বর থেকে নতুন বিধিমালা কার্যকর হয়েছে। আগের বিধিমালার সীমাবদ্ধতা ও স্পষ্ট নির্দেশনার ঘাটতি দূর করতেই এই হালনাগাদ করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
৭ ডিসেম্বরের পর সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

৭ ডিসেম্বরের পর সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা : ইসি আনোয়ারুল

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল আগামী ৭ ডিসেম্বরের পর যেকোনো দিনে ঘোষণা করা হবে। তিনি বলেন, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজানের আগেই দুটি ভোট একই দিনে অনুষ্ঠিত হবে। ইসি আনোয়ারুল বলেন, 'নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার সুনির্দিষ্ট দিন-তারিখ পরবর্তী কমিশন সভায় চূড়ান্ত করা হবে। সারাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কমিশন বিশ্বাস করে, এবারের নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে।'

২৫ জুলাই, ২০২৬
দিল্লির কূটনৈতিক এলাকার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো

দিল্লির কূটনৈতিক এলাকার ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে এলো

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হামলার চেষ্টা এবং বিক্ষোভের ঘটনায় ঢাকা পুরোপুরি অস্বীকৃতি জানিয়েছে। কূটনৈতিক এলাকায় এ ধরনের ঘটনা ঘটার কারণ এখনও প্রশ্নবিদ্ধ রয়েছে। রোববার (২১ ডিসেম্বর) এক প্রেস ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে হামলার ঘটনায় ভারতের দেওয়া প্রেসনোট আমরা পুরোপুরি প্রত্যাখ্যান করছি। কূটনৈতিক এলাকায় এত ভেতরে বিক্ষোভকারীরা কিভাবে প্রবেশ করল, তা বড় প্রশ্ন। হাইকমিশনারের বাসভবনে হামলার এই চেষ্টা নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তোলে।'

২৫ জুলাই, ২০২৬
স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যার প্রেক্ষিতে কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যার প্রেক্ষিতে কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যার প্রেক্ষিতে পরবরতী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় নিজেদের ফেসবুক পেইজে বিষয়টি জাণায় তারা। এদিকে, রোববার একই সময়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি জানাতে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি