জাতীয়
লটারিতে ৬৪ জেলার এসপি পদায়ন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে পদায়ন করেছে সরকার। বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে জানানো হয়, গত সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে জেলার এসপিদের পদায়ন চূড়ান্ত করা হয়। লটারির সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত আইজিপি ও ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা এবং প্রধান উপদেষ্টা কার্যালয়ের প্রতিনিধিরা।
অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম। বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে তারা পদত্যাগপত্র জমা দেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। সূত্র জানায়, মঙ্গলবার যমুনায় অনুষ্ঠিত নিয়মিত বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গ উঠে আসে। এরপর বুধবার সন্ধ্যায় আসিফ মাহমুদের পদত্যাগের বিষয়টি নিশ্চিত হয়। এদিন সন্ধ্যা সোয়া ৬টায় এ বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং সংবাদ ব্রিফিং করবে।
ফেব্রুয়ারিতে দেশে উৎসবমুখর নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা ইউনূস
আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে 'ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০২৫' এর সমাপনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। প্রধান উপদেষ্টা বলেন, 'স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার কঠোরভাবে কাজ করছে এবং এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে পুরো জাতি গর্বিত হবে।'
‘হাসিনা-কামালকে ফেরানোর জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছি’
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারকাজ যথাযথ আইনি প্রক্রিয়ায় এগিয়ে চলছে। ইতোমধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটি মামলার রায় ঘোষণা করেছে।
হাদি হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক হান্নানের জামিন
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদীকে গুলি করে হত্যার ঘটনায় মোটরসাইকেলের মালিক সন্দেহে আটক আব্দুল হান্নান জামিন পেয়েছেন। রোববার (২১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। পুলিশের তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের প্রকৃত মালিক হান্নান নন। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের নম্বরের সঙ্গে মাত্র একটি সংখ্যার ভিন্নতার কারণে তাকে ভুলক্রমে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছিল।
ত্রয়োদশ সংসদ নির্বাচন কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিতের চেয়ে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) হাইকোর্টে এই রিট দায়ের করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। রিটে নির্বাচন কমিশনের সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিয়োগ অবৈধ ঘোষণা এবং ইলেক্টোরাল সার্ভিস কমিশন গঠনের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে। পাশাপাশি, রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করার আবেদন করা হয়েছে।
প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিল আসিফ-মাহফুজ
অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন দুই ছাত্র প্রতিনিধি মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার (১০ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তারা পদত্যাগপত্র জমা দেন বলে দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে। উপদেষ্টা পরিষদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন মাহফুজ আলম। আর আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন।
হাদির হত্যাকারী অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম। রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, 'ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। এটি জানতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোনো প্রমাণও এখনও পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।'
এভারকেয়ার হাসপাতালে সেনা ও বিমানবাহিনীর হেলিকপ্টার উড্ডয়ন, বিভ্রান্ত না হওয়ার অনুরোধ
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক উড্ডয়ন ও অবতরণ করবে। এই বিষয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।
পুলিশের নিরাপত্তায় ছয় ঘণ্টা অবরুদ্ধ থাকার পর সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা
ছয় ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশের নিরাপত্তায় সচিবালয় ত্যাগ করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি সচিবালয় ছাড়েন।
হাদির অবস্থা এখনও সংকটাপন্ন , ‘টাইম উইন্ডোতে’ চোখ চিকিৎসকদের
নির্বাচনী প্রচারণা শেষে ফেরার সময় সন্ত্রাসীদের গুলিতে আহত শরীফ মো. ওসমান হাদি এখনো সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং অপরিবর্তিত রয়েছে। তিনি এখনো জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। সর্বশেষ নিউরোসার্জনদের মূল্যায়নে দেখা গেছে, হাদির মস্তিষ্কে ইস্কেমিক পরিবর্তন ও ইডেমা কমেনি, ফলে চিকিৎসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট ‘টাইম উইন্ডো’কে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা ইসির
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে খুব শিগগিরই যৌথ বাহিনীর অভিযান শুরু হচ্ছে। রোববার (২১ ডিসেম্বর) নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বৈঠকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, 'মেসেজ ক্লিয়ার—কাউকে সন্ত্রাসী কার্যকলাপে জড়াতে দেওয়া হবে না।'