জাতীয়
নিরাপত্তার কারণে ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ
চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভিএসি) হঠাৎ বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টায় ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টারটি ন্ধ ঘোষণা করা হয়। আইভিএসির অফিসিয়াল ওয়েবসাইট ivacbd.com-এ প্রকাশিত নোটিশে বলা হয়েছে, 'চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জানানো যাচ্ছে যে, যমুনা ফিউচার পার্কের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আজ দুপুর ২টায় বন্ধ হয়ে যাবে।'
ভারত মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানকে প্রত্যর্পণ করবে: প্রেস সচিব
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ভারত বাংলাদেশে প্রত্যর্পণ করবে বলে দাবি করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, “জেনে-বুঝেই” এ তথ্য তিনি প্রকাশ করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা ভিন্ন মত দিলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলেও নিশ্চিত করেন তিনি।
এভারকেয়ারের সিসিইউতে নিবিড় তত্ত্বাবধানে বেগম জিয়া, আশাবাদী চিকিৎসকেরা
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতাসহ গুরুতর শারীরিক সমস্যায় এক সপ্তাহ ধরে তিনি সিসিইউতে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে আছেন। এমন পরিস্থিতিতে আজ বুধবার তাঁর চিকিৎসায় অংশ নিয়েছে যুক্তরাজ্য থেকে আসা চার সদস্যের একটি বিশেষজ্ঞ দল।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে 'হিন্দু চরমপন্থীদের' বিক্ষোভ - কী ঘটেছিল?
ভারতের রাজধানী দিল্লির কূটনৈতিক এলাকা চানক্যপুরীতে বাংলাদেশ হাইকমিশনের সামনে শনিবার (২১ ডিসেম্বর) রাতে ‘হিন্দু চরমপন্থীদের’ একটি দল বিক্ষোভ করেছে বলে অভিযোগ উঠেছে। নিরাপত্তা বেষ্টনি ভেদ করে তারা হাইকমিশনের মূল ফটকের সামনে অবস্থান নেয় এবং বাংলাদেশবিরোধী স্লোগান দেয়।
খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনার আহ্বান সরকারের
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে শুক্রবার (৫ ডিসেম্বর) দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে আগামীকাল শুক্রবার বাদ জুমা দেশের সকল মসজিদে দোয়ার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের হাইকমিশনারকে তলবের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
বাংলাদেশে কিছু উগ্রবাদী গোষ্ঠীর কর্মকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি বাংলাদেশ হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে। বুধবার (১৭ ডিসেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ভারতের অবস্থান জানানো হয়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ করার পরিকল্পনা করেছে কিছু উগ্রবাদী গোষ্ঠী। এ বিষয়ে হাইকমিশনারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
নিরাপত্তা শঙ্কায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম বন্ধ
নিরাপত্তাজনিত কারণে ভারতের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়। হাইকমিশনের সামনে ঝোলানো নোটিশে বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতির কারণে আপাতত ভিসা সেবা প্রদান সম্ভব হচ্ছে না। এ কারণে সেবাগ্রহীতাদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে।
৪৫তম বিসিএসে ১,৮০৭ জনের সুপারিশ
সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এতে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য ১,৮০৭ জনকে সুপারিশ করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) রাতে পিএসসির জনসংযোগ শাখার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
গুলির আগের রাতে ‘দেশ কাঁপানোর’ বার্তা দেন ফয়সাল, হাদি হত্যাচেষ্টায় নতুন চাঞ্চল্য
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার আগের রাতেই হত্যাচেষ্টার ইঙ্গিত দিয়েছিলেন শুটার ফয়সাল। সাভারের একটি রিসোর্টে অবস্থানকালে তিনি তার কথিত বান্ধবী মারিয়া আক্তার লিমাকে জানান, পরদিন এমন একটি ঘটনা ঘটবে, যা ‘সারা দেশ কাঁপাবে’। পরদিনই রাজধানীর পল্টনের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্য দিবালোকে হাদির ওপর গুলি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে জানা গেছে, ঘটনার পেছনে মোহাম্মদপুরের এক সাবেক কাউন্সিলর মাস্টারমাইন্ড হিসেবে জড়িত রয়েছেন।
গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট চাইলেন প্রধান উপদেষ্টা
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা, যা জানা গেল...
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনায় প্রাথমিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। এ ছাড়া গুলিবিদ্ধ মোতালেব বর্তমানে শঙ্কামুক্ত বলে চিকিৎসকদের বরাতে জানিয়েছে পুলিশ।
মধ্যরাতে বঙ্গোপসাগরে ভূমিকম্প
মধ্যরাতে বঙ্গোপসাগরে সৃষ্ট ভূমিকম্পের ফলে হালকা কম্পন অনুভূত হয়েছে কক্সবাজারের টেকনাফে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৩টায় টেকনাফ থেকে প্রায় ১১৮ কিলোমিটার দূরে ভূমিকম্পটির উৎপত্তি। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪।