পিলখানা ট্র্যাজেডি: ১৬ বছর পর স্বাধীন কমিশনের প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
২০০৯ সালে তৎকালীন পিলখানা বিডিআর সদর দপ্তরে ভয়াবহ হত্যাকাণ্ডের ১৬ বছর পর স্বাধীন তদন্ত কমিশন তাদের তদন্ত রিপোর্ট জমা দিয়েছে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের কাছে।

রোববার (৩০ নভেম্বর) জমা দেওয়া প্রায় ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনে ট্র্যাজেডি নিয়ে বহু অজানা ও আগে প্রকাশ না পাওয়া তথ্য উঠে এসেছে, যা এতদিন পর্দার আড়ালেই ছিল বলে দাবি করেছে তদন্ত কমিশন।

কমিশন বলছে, কারা ঘটনাটি আগে থেকে জানতেন, কারা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছিলেন, কারা নীরব ছিলেন এবং কারা রাজনৈতিক বা প্রশাসনিক অবস্থানে থেকে ঘটনা ঠেকানোর সুযোগ পেয়েও তা করেননি, এসব বিষয়ে বিস্তারিত বিশ্লেষণ রয়েছে প্রতিবেদনে।

কমিশনের দাবি, প্রায় অর্ধশতাধিক প্রভাবশালী ব্যক্তি, রাজনৈতিক নেতা, সাবেক সামরিক কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বিডিআর ও পুলিশের কর্মকর্তাসহ বেশ কয়েকজন সাংবাদিকের নামও উঠে এসেছে এই তদন্তে।

প্রতিবেদনে রাজনৈতিক পর্যায়ের অভিযোগের তালিকার শীর্ষে রয়েছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক এমপি ও সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপসসহ আওয়ামী লীগের কয়েকজন নেতার নাম। তাদের ভূমিকা, সিদ্ধান্ত বা সিদ্ধান্তহীনতা ঘটনার গতিপথকে প্রভাবিত করেছিল বলেও দাবি করেছে কমিশন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ নেই।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিভিন্ন সময়ে পিলখানায় বা বাহিরে অনুষ্ঠিত বৈঠক, বিদ্রোহীদের সঙ্গে কয়েকজনের যোগাযোগ, সামরিক অভিযানে বিলম্ব হওয়া, অস্ত্র সমর্পণ প্রক্রিয়ার ত্রুটি, লাশ গুম ও পালাতে সহায়তা করার মতো ঘটনাও ঘটেছে। সাবেক সেনাপ্রধান, তিন বাহিনীর কয়েকজন সাবেক প্রধান, ব্রিগেডিয়ার থেকে মেজর জেনারেল পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধেও দায়িত্ব পালনে ব্যর্থতা, তথ্য গোপন এবং ভুল সিদ্ধান্তের অভিযোগ এসেছে কমিশনের রিপোর্টে। 

কমিশনের দাবি, বিদ্রোহ শুরু হওয়ার পরপরই তৎকালীন ডিজি বিডিআর মেজর জেনারেল শাকিল আহমেদ উদ্ধার অভিযানের জন্য অনুমতি চাইলেও সিদ্ধান্ত নিতে বিলম্ব হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। একই সঙ্গে ২০০৯ সালের সেনা তদন্ত কমিটি ও জাতীয় তদন্ত কমিটির কাজকেও ‘অপূর্ণাঙ্গ’ বলে মন্তব্য করেছে কমিশন।

স্বাধীন তদন্ত কমিশন-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিবেদনে আরও অনেক নাম ও তথ্য রয়েছে, যা এখনই প্রকাশ করা হচ্ছে না। প্রতিবেদনের পুরোটা প্রকাশ করা হলে দেশের মানুষ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে পারবে।

এদিকে, মঙ্গলবার (২ ডিসেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) সচিবালয়ে সাংবাদিকদের বলেন, 'প্রতিবেদনটি খুব বড় এবং এখনো সম্পূর্ণ পড়া সম্ভব হয়নি। সুপারিশগুলো পর্যালোচনার পর ব্যবস্থা নেওয়া হবে।

ভারতের সম্পৃক্ততা প্রসঙ্গে প্রশ্ন করলে পুরো প্রতিবেদন না পড়ে মন্তব্য করা সমীচীন নয় বলে জানান তিনি।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫–২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জন নিহত হন। ঘটনাটির বিচার আদালতে সম্পন্ন হলেও বছরের পর বছর ধরে পুনঃতদন্তের দাবি ওঠে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর গত ২৪ ডিসেম্বর গঠিত হয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি