হাদির হত্যাকারী অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান সম্পর্কে এখনও সুনির্দিষ্ট কোন তথ্য নেই বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।

রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম বলেন, 'ফয়সালের শেষ অবস্থান সম্পর্কে আমাদের কাছে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই। এটি জানতে আমাদের বাহিনী ও গোয়েন্দা সংস্থা কাজ করছে। তবে সে দেশের বাইরে চলে গেছে এমন কোনো প্রমাণও এখনও পাইনি। অনেক সময় অপরাধীদের অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়।'

'শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া গেছে কি না?', এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি। তবে আমরা যথাযথ তথ্য পেতে কাজ করছি।'

ডিবি প্রধান শফিকুল ইসলাম বলেন, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যে সংঘটিত হয়েছে। ব্যক্তিগত কোনো কারণে এটি ঘটেছে বলে মনে হয়নি। ঘটনার শুরু থেকেই আমরা মাঠে কাজ করেছি। সব এজেন্সি সমন্বিতভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সম্ভাব্য সব দিক যাচাই করছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি