জাতীয়
জুলাই বিপ্লব ব্যর্থ হবে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম
সমাজ ও রাষ্ট্রে চিন্তা ও আচারের বৈচিত্র্য রুদ্ধ হলে দেশে ফ্যাসিবাদ পুনরায় প্রতিষ্ঠিত হতে পারে এবং জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তাঁর মতে, জুলুমের বদলে ন্যায়বিচার এবং সহিংসতার বদলে সহমর্মিতা প্রতিষ্ঠা না করে যারা নতুনভাবে দমন-পীড়ন ও সহিংসতা চালাচ্ছেন, ফ্যাসিবাদের পুনর্জাগরণের জন্য তাঁদেরই দায় নিতে হবে।
‘বুট দিয়ে গলা চেপে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করেছিল ওসি প্রদীপ’
সেনাবাহিনী থেকে স্বেচ্ছায় অবসর নেওয়ার পর ভ্রমণবিষয়ক তথ্যচিত্র তৈরি করতে ২০২০ সালে কক্সবাজার গিয়েছিলেন মেজর সিনহা মো. রাশেদ খান। সেই সময় করোনাভাইরাস মহামারির মধ্যে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভের শামলাপুর চেকপোস্টে তাকে গুলি করে হত্যা করা হয়।
বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কলেজ
সারি সারি আমগাছের মাথায় এসে পড়েছে শীতের নরম রোদ। বিশাল মাঠের সবুজ ঘাসগুলোতে হলদেটে ভাব। মাঠেই শিক্ষার্থীদের ছোট ছোট জটলা। চলছে হাসাহাসি, কথা, গল্প আর খুনসুটি। এককোনায় কেক কেটে বন্ধুর জন্মদিন উদ্যাপন করছে একটা দল।
বদলে যাওয়া ক্যাম্পাস
গেস্টরুম থেকে ক্যানটিন, কেটেছে আতঙ্ক; বদলে গেছে ডাইনিংয়ের খাবারের স্বাদ। তিন মাস আগেও চিত্রটা এমন ছিল না। র্যাগিং, ছাত্রলীগ নেতাদের দাপট, হলের সিট দখল, চাঁদাবাজি, রাজনৈতিক হিংস্রতা ছিল সাধারণ চিত্র। গেস্টরুম থেকে ক্যানটিন, কেটেছে আতঙ্ক; বদলে গেছে ডাইনিংয়ের খাবারের স্বাদ। তিন মাস আগেও চিত্রটা এমন ছিল না। র্যাগিং, ছাত্রলীগ নেতাদের দাপট, হলের সিট দখল, চাঁদাবাজি, রাজনৈতিক হিংস্রতা ছিল সাধারণ চিত্র।
ভুটানের প্রধানমন্ত্রীর সফর ঢাকা-থিম্পু সম্পর্ক সুদৃঢ় করেছে: যৌথ বিবৃতি
ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে'র বাংলাদেশ সফর দীর্ঘস্থায়ী দ্বিপাক্ষিক সম্পর্ককে গভীরভাবে বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতিফলন ঘটিয়েছে। তার তিন দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে এক যৌথ বিবৃতিতে এ কথা বলা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে ভুটানের প্রধানমন্ত্রী তোবগে ২২ থেকে ২৪ নভেম্বর বাংলাদেশ সফর করছেন।
এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত
ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিকস, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান চাকরি মেলায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল আবদুল মোনেম লিমিটেড, বিকাশ লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নাভানা, পাঠাও লিমিটেড, ক্রাউন সিমেন্ট, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এপেক্স, জিপিএইচ ইস্পাত লিমিটেড, লে মেরিডিয়ান ঢাকা, হোটেল রেনেসাঁ ঢাকা, আরএফএল গ্রুপ, রবি আজিয়াটা, ইউনাইটেড হসপিটাল লিমিটেডসহ আরও অনেক প্রতিষ্ঠান।
আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য
প্রায় আড়াই মাস উপাচার্যহীন ছিল চুয়েট। দীর্ঘ সময় উপাচার্য না থাকায় একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট সভা, নিয়োগ, পদোন্নতি, প্রকল্পের কাজসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে যায়। গত ৩০ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর থেকেই সেগুলো সচলে চেষ্টা করে যাচ্ছি।
নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সাক্ষাৎ করতে এলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে শেখ হাসিনার রায় পরবর্তী জনপ্রতিক্রিয়া, জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ ও এ উপলক্ষে সার্বিক প্রস্তুতি, বন্দি প্রত্যর্পণ, সাইবার ক্রাইম ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ দু’দেশের পারস্পরিক স্বার্থে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।
ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী
তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ করে ভুটানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। সোমবার (২৪ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ বিমানে তিনি ঢাকা ছাড়েন। শনিবার (২২ নভেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার এবং তোপধ্বনি দেওয়া হয়। পরে প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে: আইন উপদেষ্টা
শুধুমাত্র বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে, তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০ শতাংশ কমবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে ই-পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আসিফ নজরুল বলেন, 'সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে অনেক সংস্কার হয়েছে। শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই ২১টি সংস্কার করা হয়েছে।'
তাজরীন ট্র্যাজেডির ১৩ বছর : ক্ষতিপূরণ ও বিচারের দাবিতে এখনও পথে বেঁচে–ফেরা শ্রমিকরা
তাজরীন গার্মেন্টস ট্র্যাজেডির ১৩ বছর পূর্ণ হলো আজ। ২০১২ সালে আজকের দিনে সন্ধ্যায় ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকায় তাজরীন ফ্যাশনস লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১১১ জন শ্রমিক, আহত হন আরও অনেকে। সোমবার (২৪ নভেম্বর) অগ্নিকাণ্ডের ১৩ বছর পূর্তিতে আবারো কারখানার সামনে জড়ো হয়েছেন আহত শ্রমিক ও নিহতদের স্বজনরা। ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং দোষীদের বিচারের দাবিতে আজ সকাল থেকেই ভবনটির সামনে অবস্থান নেন পাঁচ নারী শ্রমিক।
ভূমিকম্প নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চিঠি
শুক্রবার (২১ নভেম্বর) অনুভূত হওয়া ভয়াবহ ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর। দেশব্যাপী বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি মূল্যায়নের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে। রোববার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেন।