ভূমিকম্প নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে চিঠি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
শুক্রবার (২১ নভেম্বর) অনুভূত হওয়া ভয়াবহ ভূমিকম্পে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তর। দেশব্যাপী বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হওয়ায় দ্রুত তথ্য সংগ্রহ ও পরিস্থিতি মূল্যায়নের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) প্রধান প্রকৌশলী মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেন।

চিঠিতে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ক্ষয়ক্ষতির তথ্যসহ সচিত্র প্রতিবেদন এবং সংযুক্ত ছক অনুযায়ী জরুরি ভিত্তিতে সোমবারের (২৪ নভেম্বর) মধ্যে স্বাক্ষরিত স্ক্যানকপি ও সফটকপি (Excel-Nikos ফন্ট) ইমেইলে ([deskoneeed@yahoo.com], [mailto:deskoneeed@yahoo.com]) পাঠাতে হবে।

এছাড়া, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্যও আহ্বান করা হয়েছে। নির্ধারিত ছকের মাধ্যমে জেলা-উপজেলার নাম, ক্ষতিগ্রস্ত কক্ষের সংখ্যা, ক্ষয়ক্ষতির পরিমাণ ও অন্যান্য বিবরণ প্রদান করতে হবে। এ তথ্য হার্ড ও সফট কপি আকারে আগামী ২৭ নভেম্বরের মধ্যে পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন-এর ইমেইলে ([dirplandpe@gmail.com], [mailto:dirplandpe@gmail.com]) পাঠানোর অনুরোধ করা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে শুরু একনেক সভা, আলোচনায় ১৬ মেগা প্রকল্প সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. মক্কায় ড্রোন ছুড়ল হুথিরা, সৌদির প্রতিরোধে ধ্বংস সদ্য. প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি নয়, দুটি আমন্ত্রণ জানানো হয়েছে: নয়াদিল্লি সদ্য. গণতন্ত্র রক্ষাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. ঢাবির এক হলের পাশে ককটেল বিস্ফোরণ সদ্য. ডিজিএফআইয়ের সাবেক ডিজি ও তার স্ত্রী-শ্যালকের কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান সদ্য. হুতি হামলায় বড় ধাক্কা, ইউরোপে তেল সরবরাহ স্থগিত করল সৌদি আরামকো সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি