২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেননি। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পাসের হার শূন্য। সামগ্রিক ফলাফলেও দেখা গেছে, এবার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রায় অর্ধেক শিক্ষার্থী।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে এ বছরের ফলাফল ঘোষণা করা হয়। ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধিত ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। ফল প্রকাশের মধ্য দিয়ে তাদের অপেক্ষার অবসান হয়েছে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ফলাফল ঘোষণার পরপরই শিক্ষার্থীরা অনলাইন এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানার সুযোগ পাচ্ছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোও নিজেদের ফলাফলের পূর্ণাঙ্গ বিবরণী সংগ্রহ করতে পারছে।
পরীক্ষার্থীদের জন্য মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার ব্যবস্থা রাখা হয়েছে। ফলে ইন্টারনেট ব্যবহার করতে না পারলেও নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফোন থেকেই ফলাফল জানা সম্ভব হচ্ছে।
তবে ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে না পারার বিষয়টি এবারের ফলাফলে বিশেষভাবে আলোচনায় এসেছে। এসব প্রতিষ্ঠানে কেন একজন শিক্ষার্থীও উত্তীর্ণ হতে পারেননি, তা নিয়ে শিক্ষার মান ও ফলাফল ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
সদ্য সংবাদ/এসএস