এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ ১০:৩৪:০০
ছবি: সংগৃহীত

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার অবসান হচ্ছে আজ। শনিবার সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে। রাজধানীতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সভাকক্ষে এ উপলক্ষে আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে ফল প্রকাশের উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফল প্রকাশের পরপরই দেশের সব শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইন মাধ্যমে একযোগে ফলাফল দেখার সুযোগ পাবেন পরীক্ষার্থীরা।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

অনলাইনে ফল দেখার নিয়ম

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফলাফল জানতে পারবেন। এ জন্য educationboardresults.gov.bd অথবা eduboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে ফলাফল অনুসন্ধান করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড, পরীক্ষার নাম, পরীক্ষার বছর ও রোল নম্বর প্রদান করলেই ফল দেখা যাবে।

এ ছাড়া পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন। প্রতিষ্ঠানগুলো EIIN নম্বর ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে ফলাফল ডাউনলোড করতে পারবে।

এসএমএসে ফল জানার পদ্ধতি

ইন্টারনেট সংযোগ ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানার ব্যবস্থা রাখা হয়েছে। এ জন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে HSC লিখে একটি স্পেস দিতে হবে। এরপর শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, রোল নম্বর এবং পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ হিসেবে ঢাকা বোর্ডের একজন পরীক্ষার্থীকে লিখতে হবে: HSC DHA 123456 2026। ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে ফলাফল।

এদিকে, ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী প্রাপ্ত নম্বর নিয়ে অসন্তুষ্ট হলে উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবেন। আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে এ আবেদন গ্রহণ করা হবে। আবেদন করার নিয়ম ও প্রয়োজনীয় নির্দেশনা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

তবে ফলাফল সরাসরি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা সংবাদপত্রের কার্যালয় থেকে সংগ্রহের সুযোগ থাকছে না। তাই পরীক্ষার্থীদের নির্ধারিত অনলাইন মাধ্যম, এসএমএস অথবা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানার পরামর্শ দেওয়া হয়েছে।

​সদ্য সংবাদ/এসএস​

শিক্ষা ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. এইচএসসির ফলাফলে হতাশা, প্রায় অর্ধেক শিক্ষার্থীই অকৃতকার্য সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন