জাতীয়
আগামী সপ্তাহে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক কূটনৈতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করতে আগামী সপ্তাহের শেষ দিকে ঢাকা সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।
৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি বাস্তবায়নের আলটিমেটাম
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় চলমান অবস্থান কর্মসূচি থেকে শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন। তিনি বলেন, সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তাঁর অসংগতিপূর্ণ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি গত ১৩ জুলাই অস্বস্তিকর পরিবেশে যারা পরীক্ষা দিয়েছেন এবং যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের কথা বিবেচনায় নিয়ে ওই দিনের পরীক্ষা পুনরায় আয়োজনের দাবি জানান তিনি।
সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক
জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (১৪ জুলাই) সংসদের অধিবেশনের বিরতিতে এ বৈঠক শুরু হয়। এদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলন করছেন।
হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নিয়ে সুখবর
২০২৭ সালের পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে গত বছরের তুলনায় বিমানভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমানোর ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এ তথ্য জানান।
প্রতিরক্ষা খাতে সহযোগিতা জোরদারে বাংলাদেশ-কোরিয়ার বৈঠক
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পিএসসি, জি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুন (Mr. Kim Ji-Joon)। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পারফরম্যান্সে সন্তুষ্ট না হলে নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা
কোনো মন্ত্রী বা উপদেষ্টার পারফরম্যান্সে প্রধানমন্ত্রী সন্তুষ্ট না হলে প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন কিংবা উপদেষ্টা পরিষদে নতুন মুখ যুক্ত করতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সম্ভাব্য এই পরিবর্তন সরকারের ১৮০ দিনের আগে নাকি পরে হবে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের পড়ার টেবিলে ফিরতে বললেন শিক্ষামন্ত্রী
বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা আয়োজন, প্রশ্নপত্রে ভুল এবং শিক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলার অভিযোগকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, যেসব কেন্দ্রে ভুলত্রুটি বা সমস্যা হয়েছে, সেখানে পুনরায় পরীক্ষা নেওয়ার আইনি সুযোগ রয়েছে। একই সঙ্গে তিনি শিক্ষার্থীদের আন্দোলন থেকে সরে গিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানান।
সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। লাঠিচার্জের পর আন্দোলনকারীরা সংসদ ভবনের সামনে থেকে ছত্রভঙ্গ হয়ে সরে যান। ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা রমনা থানার উপপুলিশ কমিশনার জাহিদ বলেন, ‘এই এরিয়া আমার আন্ডারে নয়। তেজগাও থানার আন্ডারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’
কমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
সিএনজি বিক্রিতে কমিশন বাড়ানোর দাবিতে আগামী ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
আগামী এক বছরে ২০ লাখ মামলা কমিয়ে আনা সম্ভব হবে: আইনমন্ত্রী
বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে আগামী এক বছরের মধ্যে দেশের বিচারাধীন প্রায় ৪৫ লাখ মামলা কমিয়ে ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপি নেতা রাশেদ খান। মঙ্গলবার (২১ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে যোগদানপত্র জমা দিয়ে নিজের দায়িত্ব পালন শুরু করেন তিনি।
শিক্ষার্থীদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী
সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধের মাধ্যমে কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। প্রায় ৪৫ মিনিট পর দুপুর ১২টা ১৫ মিনিটে অবরোধ তুলে মিছিল নিয়ে নিউমার্কেট হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন। পরে পুলিশ সেখান থেকে সরে যেতে বললে তারা ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে গিয়ে কিছু সময় অবস্থান করেন।