জাতীয়
বিমান বাহিনী প্রধানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করলেন নৌবাহিনী প্রধান
বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (২১ জুলাই) বিমান বাহিনী সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে বাংলাদেশ নৌবাহিনীর ফেসবুক পোস্টে জানানো হয়েছে।
রাষ্ট্রপতির সাথে বিদায়ী নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে নৌপ্রধান দায়িত্ব পালনকালে সহযোগিতা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
বদলির তদবির নিয়ে শিক্ষকদের ভিড়ে অফিস কক্ষে ঢুকতে পারি না: শিক্ষামন্ত্রী
শিক্ষকদের বদলির তদবির নিয়ে মন্ত্রণালয়ে অতিরিক্ত ভিড়ের কারণে নিজের ও প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিস কক্ষে প্রবেশ করাও কঠিন হয়ে পড়ে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিটিআই মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিন থেকে জাদুঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১৪ জুলাই) বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক আহ্বানের জবাবে এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।
প্রযুক্তির অপব্যবহার করে পাচার ও চোরাচালান রুখতে নতুন আইন কার্যকর ভূমিকা রাখবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধী চক্রের পরিবর্তনশীল কৌশলের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের আইনি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা আন্তর্জাতিক মানে উন্নীত করা হয়েছে। নতুন আইনটি মানব পাচার ও অভিবাসী চোরাচালানকে পৃথক অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করেছে। পাশাপাশি তদন্ত ও বিচার প্রক্রিয়া জোরদার, ভুক্তভোগী ও সাক্ষীর সুরক্ষা নিশ্চিত এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের সুযোগ সৃষ্টি করেছে। তিনি বলেন, ভুক্তভোগীদের শাস্তি না দেওয়ার আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিও এ আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।
প্রতিবছর অন্তত একটি গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
প্রতিবছর অন্তত একটি করে গাছ লাগাতে শিশুদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, স্কুল প্রাঙ্গণ কিংবা বাড়ির আঙিনা যেখানেই সুযোগ পাওয়া যাবে, সেখানেই একটি করে গাছ লাগাতে হবে। পাশাপাশি গাছের উপকারিতা সম্পর্কে জানতে শিশুদের উৎসাহিত করেন তিনি।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা চলছে। বুধবার (২২ জুলাই) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সভাটি শুরু হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সৌজন্য সাক্ষাৎ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) নেতারা। বৈঠকে দেশের বস্ত্রশিল্পের বর্তমান পরিস্থিতি, রপ্তানি সম্ভাবনা এবং খাতটির বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীরা
চলমান দুর্যোগ, টানা বৃষ্টি ও জলাবদ্ধতার মধ্যে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ ছয় দফা দাবিতে সচিবালয় অভিমুখে যাত্রা করেছেন আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা।
‘ভুয়া’ মুক্তিযোদ্ধা ছাঁটাই করে প্রকৃত তালিকা প্রণয়নের কাজ চলছে: সংসদে প্রধানমন্ত্রী
মহান মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের একটি নিখুঁত, নির্ভুল ও সর্বজনগ্রাহ্য তালিকা প্রণয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিবিড় গবেষণার ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
আওয়ামী লীগকে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগকে দল হিসেবে আইনানুগ প্রক্রিয়ায় বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।