সংসদ ভবনের সামনে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৪
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদ ভবনের সামনে অবস্থান নেওয়া আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। লাঠিচার্জের পর আন্দোলনকারীরা সংসদ ভবনের সামনে থেকে ছত্রভঙ্গ হয়ে সরে যান।

ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঘটনাস্থলে থাকা রমনা থানার উপপুলিশ কমিশনার জাহিদ বলেন, ‘এই এরিয়া আমার আন্ডারে নয়। তেজগাও থানার আন্ডারে। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে পারব না।’

এর আগে মঙ্গলবার শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগসহ তিন দফা দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেন।

বিকেল ৩টা ৪০ মিনিটে আন্দোলনকারীরা আবার সায়েন্স ল্যাব মোড়ে ফিরে আসেন। সেখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে জাতীয় সংসদ ভবনের উদ্দেশে রওনা হন। সন্ধ্যা ৬টার দিকে সংসদ ভবনের দুই নম্বর ফটকের সামনে অবস্থান নেওয়ার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পুলিশ তাদের ওপর লাঠিচার্জ করে।

একই দাবিতে দিনভর রাজধানীর উত্তরাতেও বিক্ষোভ হয়। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লাসহ দেশের আরও কয়েকটি জেলায় শিক্ষার্থীরা কর্মসূচি পালন করেন।

সায়েন্স ল্যাব এলাকায় বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীদের পক্ষে সিটি কলেজের পরীক্ষার্থী মো. মিরাজ হোসেন বলেন, ‘আজ সন্ধ্যার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং তার অসংগতিপূর্ণ কথাবার্তার জন্য জাতির কাছে ক্ষমা চাইতে হবে।’

শিক্ষার্থীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে, গত ১৩ জুলাই প্রতিকূল পরিবেশে অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নেওয়া, পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিকল্প ব্যবস্থা করা, আগামীকাল বুধবারের পরীক্ষা স্থগিত করে নতুন রুটিন প্রকাশ এবং প্রশ্নপত্রের মানদণ্ড শিক্ষার্থীবান্ধব করা।

আন্দোলনকারীদের পক্ষে তেজগাঁও কলেজের ফারহান সাদিদ বলেন, ‘আজকে সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। নতুন যিনি শিক্ষামন্ত্রী আসবেন— তিনি যেন আগামীকালের পরীক্ষা পিছিয়ে দেন। আপাতত এখন শিক্ষামন্ত্রীর পতত্যাগ প্রধান দাবি।’ সূত্র: আগামীর সময়

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সদ্য. অবশেষে জারি হলো নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন সদ্য. আজ জাতীয় গ্রিডে যুক্ত হবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সদ্য. আজই হতে পারে পে-স্কেলের প্রজ্ঞাপন, নতুন কাঠামো নিয়ে যা জানা গেল সদ্য. অপ্রতিমের ময়নাতদন্ত সম্পন্ন, রোববার কুবিতে প্রথম জানাজা সদ্য. ঢাকার তিন স্থানে যাত্রীবাহী বাসে আগুন সদ্য. অপ্রতিম হত্যাকাণ্ডে কুবিতে আগামীকাল সাধারণ শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রীর ছয় মাসের ‘সাফল্য’ তুলে ধরে হাসনাতের ফেসবুক পোস্ট সদ্য. অপ্রতিম হত্যার রহস্য উদঘাটনে মাঠে পাঁচ বাহিনী সদ্য. লং মার্চ থেকে ফেরার পথে সিরাজগঞ্জে জামায়াতের সাবেক ইউনিয়ন আমিরকে কুপিয়ে জখম, অভিযোগে বিএনপি সদ্য. শিক্ষিকার ছেলের হত্যাকাণ্ডে কুবি ছাত্রদলের শোক, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি