বিভিন্ন দেশ বাংলা‌দে‌শে বিনিয়োগের জন্য প্রস্তুত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

A
Admin
২৬ জুলাই, ২০২৬ ১৩:৪০:৫৭
চীন, জাপান, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। রোববার (২৬ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাণিজ্য, প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতির রোডম্যাপ’ নিয়ে আয়োজিত সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
 
শামা ওবায়েদ বলেন, বিভিন্ন দেশ ইতোমধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে এবং কোন কোন খাতে বিনিয়োগ করা যায়, তা নিয়ে আলোচনা চলছে। অনেক বিনিয়োগকারী বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছে।
 
তিনি বলেন, বিনিয়োগের বিষয়টি একটি চলমান প্রক্রিয়া। এটি কোনো নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ করে হওয়ার বিষয় নয়। বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা ও প্রস্তুতি এরই মধ্যে শুরু হয়েছে।
 
বিনিয়োগের ক্ষেত্রে চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশে থাকা বাংলাদেশিরাও দেশে বিনিয়োগ করতে আগ্রহী, তবে তাদের কিছু সমস্যার মুখোমুখি হতে হয়। তিনি বলেন, আগের সময়ে দেশের অর্থনীতির বিভিন্ন খাতে যে সংকট তৈরি হয়েছে, তা কাটিয়ে একটি গতিশীল অর্থনীতি গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় নীতি ও পদক্ষেপ গ্রহণ করছে।
 
বিনিয়োগের অগ্রাধিকার খাত তুলে ধরে শামা ওবায়েদ বলেন, জ্বালানি, টেক্সটাইল, তৈরি পোশাক শিল্প, কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে বিনিয়োগের বড় সুযোগ রয়েছে।
 
তিনি আরও বলেন, সৃজনশীল অর্থনীতি, কুটির শিল্প, প্রান্তিক জনগোষ্ঠীর উদ্যোগ, শিল্প-সংস্কৃতি এবং খেলাধুলার ক্ষেত্রেও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। ক্রীড়া খাতে বিনিয়োগ আনতে পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রীড়া কূটনীতিকে কাজে লাগাচ্ছে বলেও জানান তিনি।
 
ব্লু-ইকোনমি বা সমুদ্রভিত্তিক অর্থনীতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এটি সরকারের অন্যতম অগ্রাধিকার খাত। ইউরোপের বিভিন্ন দেশসহ অনেক দেশ বাংলাদেশে ব্লু-ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী এবং এ খাতে দেশের বড় সম্ভাবনা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু সদ্য. স্কুল কমিটি নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত, আহত ২৮ সদ্য. তেজগাঁও কলেজ মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩ সদ্য. রাজধানীর চার এলাকায় ৮ ককটেল বিস্ফোরণ সদ্য. কুড়িগ্রামের ফের সার নিয়ে উত্তেজনা, অবরুদ্ধ কৃষি কর্মকর্তা সদ্য. শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করবে বাংলাদশে, প্রতিক্রিয়ায় যা বলল ভারত সদ্য. ক্ষমা না চাইলেও একাত্তরের অবস্থান মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী সদ্য. দেশে হাম উপসর্গে মৃত্যু ৯৫০ ছুঁই ছুঁই সদ্য. অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না: কাজল সদ্য. তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ সদ্য. নভেম্বরে দিল্লি সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান: দ্য হিন্দু