নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতি মামলার শুনানি আবারও বাতিল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু-এর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একটি গুরুত্বপূর্ণ শুনানি আবারও স্থগিত করা হয়েছে। দেশটির শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম 'চ্যানেল ১২' জানিয়েছে, বিবাদী পক্ষের শেষ মুহূর্তের এক জরুরি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত নেয়।

আদালতের নথি অনুযায়ী, নেতানিয়াহুর আইনজীবীরা আজকের নির্ধারিত অধিবেশন বাতিলের আবেদন করেন।
 
আবেদনে দাবি করা হয়, উপস্থিত না থাকার পেছনে রয়েছে কিছু গোপনীয় ‘নিরাপত্তা ও রাজনৈতিক কারণ’। এসব সংবেদনশীল তথ্য সিলগালা খামে আদালত এবং রাষ্ট্রপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, ২০২০ সালে শুরু হওয়া এই বিচার প্রক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গসহ একাধিক অভিযোগে তিনটি পৃথক মামলা চলমান রয়েছে। ২০২৪ সালের ডিসেম্বর মাসে তিনি প্রথমবারের মতো সরাসরি আদালতের কাঠগড়ায় দাঁড়ান। তবে এরপর থেকে তার জেরা একাধিকবার বিঘ্নিত হয়েছে।

২০২৫ সাল এবং চলতি বছর জুড়ে নেতানিয়াহুর আইনজীবীরা যুদ্ধ পরিস্থিতি, জরুরি কূটনৈতিক ব্যস্ততা এবং উচ্চ নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে একাধিকবার শুনানি স্থগিতের আবেদন করেছেন, যা আদালত বেশ কয়েকবার মঞ্জুরও করেছে।

এদিকে সমালোচকরা অভিযোগ করেছেন, আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনাকে ব্যবহার করে প্রধানমন্ত্রী বিচার প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার চেষ্টা করছেন। তবে নেতানিয়াহুর পক্ষ থেকে এসব অভিযোগ বরাবরই অস্বীকার করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা