নেতানিয়াহুর পদত্যাগ ও লেবাননে হামলা বন্ধের দাবিতে উত্তাল ইসরায়েল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং দক্ষিণ লেবাননে চলমান সামরিক হামলা বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ইসরাইল। শনিবার (৯ মে) দিবাগত রাতজুড়ে রাজধানীর রাজপথে বিক্ষোভে অংশ নেন কয়েকশ মানুষ।

বিক্ষোভকারীরা সরকারের যুদ্ধনীতি, অভ্যন্তরীণ বিভাজন এবং বাধ্যতামূলক সামরিক সেবায় বৈষম্যের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। চলতি বছরের শেষ দিকে দেশটিতে সাধারণ নির্বাচন হওয়ার কথা থাকলেও, এর আগেই ইরান ও লেবানন ইস্যুতে উত্তেজনা এবং কট্টর অর্থোডক্স ইহুদিদের সামরিক বাহিনীতে ছাড় দেওয়ার প্রশ্নে ইসরাইলের রাজনীতিতে অস্থিরতা বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ৮৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত ডেভিড আলকান বর্তমান সরকারকে “একটি বিপর্যয়” বলে মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, সরকার জনগণকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে ভুল পথে পরিচালিত করছে।

আলকান জানান, বহিরাগত শত্রু ইরানের চেয়েও ইসরাইলের অভ্যন্তরীণ বিভাজন দেশের জন্য বড় হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে কট্টর অর্থোডক্স গোষ্ঠীর সামরিক সেবা এড়িয়ে যাওয়ার বিষয়টি তিনি কঠোরভাবে সমালোচনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিক্ষোভকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার বহন করছেন। সেখানে “গণহত্যা বন্ধ করো” এবং “৭ অক্টোবর ভুলে যাও”–এর মতো স্লোগান দিতেও দেখা গেছে বিক্ষোভকারীদের।

এছাড়া প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ব্যঙ্গ করে তার ডাকনাম ‘বিবি’র সঙ্গে কুখ্যাত কলম্বিয়ান মাদক সম্রাট পাবলো এসকোবারের নাম মিলিয়ে “বিবি এসকোবার” বলে সম্বোধন করেন অনেকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লেবানন ও ইরানকে ঘিরে চলমান বহুমুখী সংঘাত, পাশাপাশি বাধ্যতামূলক সামরিক সেবা নিয়ে অভ্যন্তরীণ অসন্তোষ নেতানিয়াহু সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তাদের মতে, একদিকে আন্তর্জাতিক চাপ, অন্যদিকে দেশের ভেতরে ক্রমবর্ধমান জনঅসন্তোষ—দুই মিলিয়ে আসন্ন নির্বাচনে ক্ষমতাসীন জোটকে কঠিন পরিস্থিতির মুখে ফেলতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা