নিউইয়র্কে সম্পত্তি বিমা খরচ কমাচ্ছেন মামদানি, স্বস্তি পেতে পারেন ভাড়াটেরাও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ভাড়াটেদের অধিকার নিয়ে বরাবরই সোচ্চার। তবে একই সঙ্গে তিনি স্বীকার করেছেন, ক্রমবর্ধমান ব্যয়ের চাপে অনেক বাড়ির মালিকও বর্তমানে চাপে রয়েছেন। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সম্পত্তি বিমার উচ্চ খরচ নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে সিটি কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ঘোষিত এই পরিকল্পনার আওতায় সাশ্রয়ী আবাসন ও ভাড়া-নিয়ন্ত্রিত ভবনের মালিকদের জন্য কম খরচে সম্পত্তি ও দায়বদ্ধতা বিমা সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিমা খরচ কমলে বাড়ির মালিকদের আর্থিক চাপ কিছুটা কমবে। ফলে তারা বাড়ির মেরামত ও রক্ষণাবেক্ষণে বেশি বিনিয়োগ করতে পারবেন, যা শেষ পর্যন্ত ভাড়াটেদের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখবে।

তবে পরিকল্পনাটির বেশ কিছু দিক এখনো স্পষ্ট নয়। যেমন—কোন ধরনের বাড়ির মালিক এ সুবিধা পাবেন, বিমার প্রিমিয়াম কত হবে কিংবা এই প্রকল্পে সিটি কর্তৃপক্ষের ব্যয় কত দাঁড়াবে—এসব বিষয় এখনও নির্ধারিত হয়নি। এসব বিষয়ে সুপারিশ দিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে একজন পরামর্শক নিয়োগের পরিকল্পনা রয়েছে সিটি কাউন্সিলের।

বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ আবাসন খাতে এক ধরনের সমঝোতার ইঙ্গিত বহন করে। কারণ, চলতি বছরের আগ পর্যন্ত মামদানি নিজেও একজন ভাড়াটে ছিলেন এবং বড় রিয়েল এস্টেট ব্যবসায়ীদের সমালোচক হিসেবে পরিচিত ছিলেন।

এদিকে, মামদানির প্রশাসন অবহেলাকারী বাড়ির মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি ভাড়া সংক্রান্ত জালিয়াতির অভিযোগ শুনতে বিশেষ শুনানির আয়োজনও করা হয়েছে, যেখানে ভাড়াটেরা সরাসরি অভিযোগ জানাতে পারছেন।

নিউইয়র্ক সিটির আবাসন ও পরিকল্পনাবিষয়ক ডেপুটি মেয়র লায়লা বোজর্গ বলেন, 'বর্তমান বাজার পরিস্থিতিতে এই উদ্যোগ একটি প্রয়োজনীয় পদক্ষেপ। বাজার ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে সাশ্রয়ী আবাসনের চাহিদা পূরণ হচ্ছে না। বিমা খরচ কমানো গেলে সেই চাপ কিছুটা লাঘব হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা