নিউজ টু নারায়ণগঞ্জ’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত ‘নিউজ টু নারায়ণগঞ্জ’ অনলাইন পোর্টালের ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১০তম বছরে পদার্পণ উদযাপন করা হয়েছে। ২১ জুলাই (সোমবার) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।

এসময় অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক মোঃ ইব্রাহীম খলিল বলেন, ২১ জুলাই আজকের এই দিনে সত্যের পক্ষে অবিরাম ছুটে চলা স্লোগানকে সামনে রেখে ‘নিউজ টু নারায়ণগঞ্জ’র পথ চলা শুরু হয়েছিল। দেখতে দেখতে আজ দশ বছরে পদার্পণ করল। আগামী তে যেন বস্তু নিষ্ঠ সংবাদ এর মাধ্যমে সত্যটাকে তুলে ধরতে পারি, আপনাদের কাঙ্ক্ষিত সংবাদ যেন পরিবেশন করতে পারি এই দোয়া কামনায় সকলের প্রতি।

অনুষ্ঠানে বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ। তিনি বলেন, নিউজ টু নারায়ণগঞ্জ অনলাইন পোর্টালটি নারায়ণগঞ্জের মধ্যে প্রথম সরকার নিবন্ধিত অনলাইন পোর্টাল। যাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। 
এসময় তিনি আরও বলেন, আমাদের নারায়ণগঞ্জে অহরহ অনলাইন নিউজ দেখা যায়। যা আসলে দুঃখ জনক। এমনও অনলাইন আছে- মা রাঁধে বাবায় খায় ডট কম। আবার এমনও আছে- চলছে গাড়ি যাত্রাবাড়ি। সময় এসেছে এদের নিয়ন্ত্রণ করার। যাদের কারণে নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিতে একটু বিব্রতবোধ করি। 

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে ঘটে যাওয়া বিমান দূর্ঘটনা নিয়ে তিনি বলেন, ছোট্ট ছোট্ট শিশুদের পুড়ে যাওয়া আজকের ছবি-ভিডিও, মায়েদের কান্না, বাবাদের আর্তনাত দেখে নিজেকে সামলে রাখতে পারছিনা। বারবার অসুস্থ হয়ে পড়ছি। আল্লাহ অসুস্থ্যদের দ্রুত সুস্থ্যতা দান করুক আর সন্তানহারা পরিবারকে শোক সইবার শক্তি দান করুক। 
আলোচনা সভায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন ‘নিউজ টু নারায়ণগঞ্জ’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। একই সময় সাংবাদিকতার বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন উপস্থিত অন্যান্য সাংবাদিকবৃন্দ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি সদ্য. একাদশে ভর্তি: প্রথম ধাপের ফল প্রকাশ সদ্য. ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৭ মৃত্যু, হাসপাতালে ১,৭৫৩ সদ্য. অক্টোবরেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: রুশ রাষ্ট্রদূত সদ্য. একনেকে আড়াই লাখ কোটি টাকার তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন সদ্য. হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে: রিজভী সদ্য. পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা সদ্য. আওয়ামী লীগের মিছিল: ওসির পর এবার গুলশান জোনের ডিসি প্রত্যাহার সদ্য. আন্তর্জাতিক জলসীমায় ভারত-পাকিস্তান নৌবাহিনীর জাহাজের মাঝে সংঘর্ষ সদ্য. ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর গোবিপ্রবি ভিসিকে উদ্ধার, পরদিন সহকারী প্রক্টরের পদত্যাগ সদ্য. হুথিদের ঠেকাতে যুক্তরাজ্যের সামরিক সহায়তা চাইল সৌদি