পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে শিশুসহ অন্তত ১৩ নিহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই শিশু। এ ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন।

তালেবানের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের বরাতে বার্তা সংস্থা জানিয়েছে, মঙ্গলবার রাতভর আফগানিস্তানের খোস্ত, কুনার ও পাকতিকা প্রদেশে এ বিমান হামলা চালানো হয়। তবে এ বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই হামলার একদিন আগে আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে সন্দেহভাজন পাকিস্তানি তালেবান সদস্যরা হামলা চালায়। নিরাপত্তা বাহিনী প্রতিরোধ গড়ে তুললে সেখানে তীব্র গোলাগুলির ঘটনা ঘটে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই সংঘর্ষে ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পাল্টা অভিযানে হামলাকারীদের মধ্যে আটজন নিহত হয়েছে এবং নিরাপত্তা চৌকি দখলের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে।

পরে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি পেশাওয়ারে নিহত সদস্যদের জানাজায় অংশ নিয়ে বলেন, সশস্ত্র উগ্রবাদের বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান ঐক্যবদ্ধ রয়েছে এবং শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে ওঠা গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।

গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এলাকায় প্রাণঘাতী সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে সীমান্তের পাল্টাপাল্টি হামলা দুই দেশের অভ্যন্তরেও ছড়িয়ে পড়ে। পাকিস্তান প্রকাশ্যে জানায়, তারা আফগানিস্তানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে এবং দেশটির দাবি, সাম্প্রতিক জঙ্গি হামলা বৃদ্ধির পেছনে আফগানিস্তানের মদদ রয়েছে।

অন্যদিকে আফগানিস্তান অভিযোগ করেছে, মার্চ মাসে কাবুলের একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় ৪০০ জনের বেশি মানুষ নিহত হয়। তবে পাকিস্তান এ অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, তারা কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালায়নি; লক্ষ্যবস্তু ছিল একটি গোলাবারুদ গুদাম।

দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনে চীন মধ্যস্থতার উদ্যোগ নেয়। এ লক্ষ্যে দেশটি উত্তরাঞ্চলীয় উরুমকি শহরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে শান্তি আলোচনা আয়োজন করে। পরে বেইজিং জানায়, উভয় দেশ সংঘাত আর না বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে এবং বিরোধ নিরসনে আলোচনা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা