পাকিস্তানের বিরুদ্ধে কোন পদক্ষেপের জবাব হবে ‘ভয়াবহ’: আসিম মুনির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ভারতের বিরুদ্ধে ভবিষ্যতে যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব অত্যন্ত কঠোর, বিস্তৃত ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

রোববার (১০ মে) রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'পাকিস্তানের বিরুদ্ধে ভবিষ্যতে কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়া হলে তার প্রভাব সীমিত থাকবে না; বরং তা হবে সুদূরপ্রসারী, ভয়াবহ ও বেদনাদায়ক।'

গত বছরের সংঘাতকে পাকিস্তান সরকার ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেছে। এ প্রসঙ্গে আসিম মুনির দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ড লঙ্ঘনের চেষ্টা করেছিল। তবে জাতীয় ঐক্য ও সামরিক সক্ষমতার মাধ্যমে পাকিস্তান তার জবাব দিয়েছে।

তিনি বলেন, 'মারকা-ই-হক শুধু দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রচলিত যুদ্ধ ছিল না; বরং এটি ছিল দুটি মতাদর্শের মধ্যে নির্ধারক লড়াই, যেখানে সত্যের জয় এবং মিথ্যার পরাজয় হয়েছে।'

ভারতের বিরুদ্ধে অভিযোগ তুলে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, '২০০১, ২০০৮, ২০১৬ ও ২০১৯ সালেও মিথ্যা অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের ওপর অবৈধ চাপ সৃষ্টি ও সংঘাত উসকে দেওয়া হয়েছিল। তবে প্রতিবারই পাকিস্তান ভারতের কৌশল ব্যর্থ করে দিয়েছে।'

আসিম মুনির আরও জানান, ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ ভারতের অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার কৌশলকে উন্মোচিত করেছে।

তিনি অভিযোগ করেন, সামরিক চাপ ও কূটনৈতিক বিচ্ছিন্নতার মাধ্যমে পাকিস্তানকে দুর্বল করে আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করেছে ভারত। তবে ভারতের উচ্চাকাঙ্ক্ষা তাদের বাস্তব সক্ষমতা ও অবস্থানের তুলনায় অনেক বড় হয়ে দাঁড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পাকিস্তানের সশস্ত্র বাহিনী কখনো শক্তির আধিপত্যে ভীত হয়নি এবং ভবিষ্যতেও হবে না বলে মন্তব্য করেন আসিম মুনির।

অনুষ্ঠানে ‘মারকা-ই-হক’-এ নিহতদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। একই সঙ্গে ভারতীয় হামলায় নিহত নারী, শিশু ও বয়োজ্যেষ্ঠ নাগরিকদেরও স্মরণ করেন।

সূত্র: দ্য ডন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা