পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে ইরানের নতুন প্রস্তাব

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
পাকিস্তানের মধ্যস্থতাকারীদের কাছে নতুন একটি প্রস্তাব দিয়েছে ইরান। তেহরানের একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার এই প্রস্তাব দেওয়া হয়।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উত্তেজনা পুরোপুরি প্রশমিত হয়নি। এই পরিস্থিতিতে নতুন প্রস্তাবটি আঞ্চলিক উত্তেজনা কমাতে ভূমিকা রাখতে পারে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা চলছে।

পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতির পর ১১ ও ১২ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফায় সরাসরি আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সেই আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়।

এরপর ২৫ এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে দ্বিতীয় দফার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই দিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ইরানের আলোচনা হওয়ার কথা থাকলেও তা আর হয়নি। পরিবর্তে আরাঘচি পাকিস্তান সরকারের কাছে নিজেদের দাবি ও শর্তের তালিকা দিয়ে ইসলামাবাদ ত্যাগ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা