রাজনীতি

১৮ ঊর্ধ্ব নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, পুলিশ হবে ‘জনসেবক বাহিনী': ভাষণে নাহিদ ইসলাম

১৮ ঊর্ধ্ব নাগরিকদের বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ, পুলিশ হবে ‘জনসেবক বাহিনী': ভাষণে নাহিদ ইসলাম

নির্বাচনে জয়ী হলে ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিকের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ চালুর ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মাধ্যমে দেশে একটি গণপ্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার কথা জানান তিনি। পাশাপাশি পুলিশ বাহিনীর নাম পরিবর্তন করে ‘জনসেবক বাহিনী’ বা অনুরূপ কোনো নাম রাখা হবে বলেও ঘোষণা দেন তিনি। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিটিভিতে জাতির উদ্দেশে দেওয়া নির্বাচনী ভাষণে এসব কথা বলেন নাহিদ ইসলাম। ভাষণে তিনি বলেন, 'পুলিশ বাহিনীর বর্তমান কেন্দ্রীয় কাঠামো ভেঙে স্থানীয় পর্যায়ে পুনর্গঠন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল

দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই: মির্জা ফখরুল

দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে চান বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৫ জানুয়ারি) সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। পথসভায় স্থানীয়দের সঙ্গে আলাপকালে ভোটাররা বিগত সময়ে জুলুম, নিপীড়ন ও জমি দখলের মতো সমস্যার কথা তুলে ধরেন। মির্জা ফখরুল বলেন, 'আপনাদের জন্য এর আগেও কাজ করেছি। সংসদেও কাজ করেছি। নতুন করে পরিচয় দেবার কিছু নেই।

২৫ জুলাই, ২০২৬
দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ্

দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত, না দিলে গুনাহ্

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ আর হাফিজ উল্যাহর বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। গণসংযোগকালে তিনি দাবি করেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে ভোটাররা জান্নাতের অংশীদার হবেন, আর এর বিপরীতে ভোট দিলে গুনাহগার হবেন। স্থানীয় এলাকায় প্রচারণার সময় দেওয়া বক্তব্যে হাফিজ উল্যাহ বলেন, 'ইসলামের পক্ষে এবং কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিলে সোয়াব পাওয়া যাবে এবং জান্নাত অবধারিত। কোরআনের বিরুদ্ধে ভোট দিলে তা গুনাহের শামিল হবে।'

২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক; বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক; বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার আটক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভেরিফায়েড এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় বঙ্গভবনের এক কর্মকর্তাকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তির নাম মোহাম্মদ ছরওয়ারে আলম। তিনি বঙ্গভবনের রাষ্ট্রপতি কার্যালয়ে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাতে ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্টের ডিভাইস নিয়ন্ত্রণ নিয়ে একটি বিতর্কিত পোস্ট প্রকাশের পরপরই তাকে আটক করা হয়।

২৫ জুলাই, ২০২৬
ধর্মের ভয় দেখিয়ে রাজনীতি করা জামায়াতের কাজ নয়: ডা. শফিকুর রহমান

ধর্মের ভয় দেখিয়ে রাজনীতি করা জামায়াতের কাজ নয়: ডা. শফিকুর রহমান

ধর্ম বা রাজনীতির নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যারা ফায়দা লোটার চেষ্টা করে, তারা মূলত স্বার্থান্বেষী মতলববাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও জানান তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, 'একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে।

২৫ জুলাই, ২০২৬
কড়াইল বস্তিবাসীর জন্য পাকা দালান ও ফ্ল্যাটের আশ্বাস তারেক রহমানের

কড়াইল বস্তিবাসীর জন্য পাকা দালান ও ফ্ল্যাটের আশ্বাস তারেক রহমানের

রাজধানীর কড়াইল বস্তিতে বসবাসরত কাঁচা ঘরের বাসিন্দাদের জন্য পাকা দালান নির্মাণ করে ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কড়াইলে বসবাসকারীদের নামে রেজিস্ট্রি করে ফ্ল্যাট দেওয়া হবে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

২৫ জুলাই, ২০২৬
৭১–এর স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র আন্দোলন: তারেক রহমান

৭১–এর স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র আন্দোলন: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, আর সেই স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্র আন্দোলন। এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তনের বার্তা দিয়েছে—শিক্ষাব্যবস্থার সংস্কার, সবার জন্য চিকিৎসা সুবিধা নিশ্চিত করা এবং রাজনৈতিক অধিকার ফিরিয়ে আনার দাবি জানিয়েছে জনগণ। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'দোষারোপ আর সমালোচনার রাজনীতি দিয়ে দেশের মানুষের উন্নয়ন সম্ভব নয়।

২৫ জুলাই, ২০২৬
সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক আমন্ত্রণপত্রে এই তথ্য জানানো হয়েছে। আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অনুষ্ঠিত হওয়া অনুষ্ঠানে নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়, জাতির ভবিষ্যৎ, গণতন্ত্র, সুশাসন ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থার প্রতি জামায়াতের দৃষ্টিভঙ্গি ও অঙ্গীকার উপস্থাপন করা হবে।

২৫ জুলাই, ২০২৬
জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

জাতির উদ্দেশে আজ ভাষণ দেবেন তারেক রহমান ও শফিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে তার ভাষণ সম্প্রচার করা হবে। এ ছাড়া আজই জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। জানা গেছে, জামায়াত আমির ডা. শফিকুর রহমানের ভাষণ সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে বিটিভিতে প্রচার করা হবে।

২৫ জুলাই, ২০২৬
মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করেছে: মির্জা আব্বাস

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজি আমার এলাকাকে শেষ করেছে: মির্জা আব্বাস

গত ১৭ বছরে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির কবলে পড়ে তার এলাকা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস। নির্বাচিত হলে এলাকাকে এসব অপশক্তি থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শাহজাহানপুর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, 'গত ১৭ বছর আমার এলাকাকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি শেষ করে দিয়েছে। আমি কথা দিচ্ছি, নির্বাচিত হলে এলাকাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও চাঁদাবাজিমুক্ত করবো।'

২৫ জুলাই, ২০২৬
ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে: জামায়াত আমির

ভারতের সঙ্গে আলোচনা করে ফেনীতে বাঁধ নির্মাণ করা হবে: জামায়াত আমির

ফেনীবাসীর দীর্ঘদিনের দুঃখ হিসেবে পরিচিত বাঁধটির সংকট নিরসনে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও স্থায়ী সমাধান খুঁজে বের করা হবে বলে প্রতিশ্রুতি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট হাই স্কুল মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'ফেনী নদীর পানি সীমান্ত থেকে প্রবেশ করে শহরকে সমুদ্রে পরিণত করেছিল। আমি তখন নিজে কোমর পানির মধ্যে দাঁড়িয়ে মানুষের পাশে ছিলাম।

২৫ জুলাই, ২০২৬
বরিশালে স্লোগানে মুখরিত বিএনপি সমাবেশ, সভায় উপস্থিত তারেক রহমান

বরিশালে স্লোগানে মুখরিত বিএনপি সমাবেশ, সভায় উপস্থিত তারেক রহমান

বিএনপি বরিশাল বিভাগীয় জনসভা মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে সমর্থক ও সাধারণ মানুষের উচ্ছ্বাস ও স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে পড়ে বরিশাল বেলস পার্ক। বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামে নামেন তিনি। এরপর গাড়িতে করে সভা মঞ্চে পৌঁছান, যেখানে নেতাকর্মী ও মানুষ তাকে দেখে হাত নেড়ে অভিবাদন জানান।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুক্তরাষ্ট্রে একাধিক বিমানবন্দর বন্ধ হয়ে শত শত ফ্লাইট বাতিল সদ্য. আরও ১১টি বোয়িং কেনার প্রস্তুতি নিচ্ছে বিমান! সদ্য. শিগগিরই ভেঙে চার ভাগে বিভক্ত হবে উত্তরপ্রদেশ: ভারতীয় মন্ত্রী সদ্য. রাজউকের প্ল্যান পাসে আসছে ওয়ানস্টপ সেবা সদ্য. পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা: রাশেদ খান সদ্য. জোর করে আত্মসমর্পণে বাধ্য করা যায় না: পেজেশকিয়ান সদ্য. জ্বালানি তেলের পর এবার বাড়ল বাস ভাড়া