অনলাইনে আয়ের প্রলোভনে ৩৮ লাখ টাকা আত্মসাৎ, সিআইডির হাতে গ্রেপ্তার ১

স
সদ্য সংবাদ ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬ ০১:৩৩:১৩

অনলাইনে আয়ের প্রলোভন দেখিয়ে ৩৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের আরও এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ৮ অক্টোবর মধ্যরাতে ঢাকার পল্লবী থানাধীন ইসিবি চত্বর এলাকা থেকে শামীম আহমেদ (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শামীম আহমেদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ থানার মান্দাউরা গ্রামে। তাঁর বাবার নাম আব্দুল কালাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে পরিচয়ের সূত্র ধরে অনলাইনে আয়ের প্রলোভনে প্রতারণার শিকার হন ভুক্তভোগী। প্রতারক চক্রটি বিভিন্ন ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) মাধ্যমে তাঁর কাছ থেকে টাকা নেয়। পরে ভুক্তভোগী নিজের জমা করা অর্থ উত্তোলন করতে চাইলে সিকিউরিটি ফি জমা দেওয়ার কথা বলে তাঁর কাছ থেকে আরও টাকা আদায় করা হয়। একপর্যায়ে প্রাপ্য অর্থ ফেরত না দিয়ে কালক্ষেপণ করতে থাকে চক্রটি। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর মতিঝিল থানায় মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ ধারা উল্লেখ করা হয়েছে।

তদন্তে জানা যায়, ২০২৫ সালের জুলাই মাসে প্রতারক চক্রের দেওয়া একটি বেসরকারি ব্যাংক হিসাব ও মোবাইল আর্থিক সেবার মাধ্যমে ভুক্তভোগীর কাছ থেকে মোট ৩৮ লাখ টাকা নেওয়া হয়। পরে ওই অর্থ চক্রের নির্দেশিত অন্য একটি ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয় বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।

সিআইডি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম আহমেদের ব্যাংক হিসাবের মাধ্যমে অনলাইন প্রতারণাসংশ্লিষ্ট অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব অর্থের উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ব্যাংক হিসাব ও প্রতারণার অর্থের চূড়ান্ত গন্তব্য শনাক্তে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সিআইডি আরও জানায়, এ মামলায় শামীম আহমেদসহ এখন পর্যন্ত মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে একজন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অনলাইনে চাকরি, বিভিন্ন কাজ বা টাস্ক সম্পন্ন করে আয়ের প্রলোভন এবং অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ লেনদেনের ক্ষেত্রে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সিআইডি। এ ধরনের প্রতারণার শিকার হলে সংশ্লিষ্ট তথ্য-প্রমাণ সংরক্ষণ করে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

এই বিভাগের আরও খবর

ময়মনসিংহ থেকে সর্বশেষ সংবাদ

শিরোনাম:
সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭ সদ্য. রিয়াদে আবারও একাধিক শক্তিশালী বিস্ফোরণ সদ্য. ছয় ঘণ্টায় নিয়ন্ত্রণে আসেনি চকবাজারের আগুন, ছড়িয়ে পড়েছে পাশের ভবনে সদ্য. দুর্গাপূজায় দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন সদ্য. রিয়াদে আহত ৪ বাংলাদেশির অবস্থা আশঙ্কাজনক সদ্য. ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ ঘোষণা রিয়াদের কিং খালিদ বিমানবন্দর সদ্য. যাত্রী সংকটে পিংক বাস, দৈনিক লোকসান ৬০ হাজার টাকা সদ্য. সারের ডিলার হলেন সাংসদের ছেলে, ভগ্নিপতি ও ভাগ্নের বউ সদ্য. চার দিনের রিমান্ডে অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা সদ্য. পদত্যাগ করা মিষ্টির শূন্য আসনে ভোট ১২ নভেম্বর, উপনির্বাচনের তফসিল ঘোষণা সদ্য. উত্তরার বারে ডিবির অভিযান, আটক ৪৭