জামালপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

জ
জামালপুর প্রতিনিধি (ফারিয়াজ ফাহিম)
২৭ অক্টোবর, ২০২৬ ২৩:০৫:১০

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর জেলা যুবদলের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মুস্তাফিজুর রহমান আরমান, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ মাসুদ, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান সরোয়ার মঞ্জু ও আনোয়ারুজ্জামান লিটন, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহসভাপতি শামীম আহমেদ এবং স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মঞ্জুরুল করিম সুমন। এ ছাড়া বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অনুষ্ঠানে অংশ নেন।

আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজিবের নেতৃত্বে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গেটপাড়, দয়াময়ী মোড়, মেডিকেল রোড, তমালতলা, সকাল বাজার, বকুলতলা ও পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জামালপুর অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র‍্যালিতে জামালপুর সদর, সরিষাবাড়ী, মাদারগঞ্জ, মেলান্দহ, বকশীগঞ্জ, ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলাসহ বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন থেকে আসা নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের দাবি, ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে প্রায় পাঁচ হাজার নেতাকর্মী র‍্যালিতে যোগ দেন।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের সদ্য. ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন সদ্য. এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ ৩১ অক্টোবর সদ্য. ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন সদ্য. বাংলাদেশ-জাপান শীর্ষ বৈঠকে জ্বালানি, প্রযুক্তি, অবকাঠামো ও বিনিয়োগ সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ সদ্য. জাপানের প্রধানমন্ত্রীর মধ্যাহ্নভোজে অংশ নিলেন তারেক রহমান সদ্য. আইজিপি সরকারের অংশ হয়ে ক্রসফায়ারের কথা বলেন কীভাবে: রিজভী সদ্য. জামায়াতের এমপি মাসুদ সাঈদীর ইস্তানবুল হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন সদ্য. সাপ নিয়ে নাড়াচাড়া করবেন না, ছোবল দিয়ে মেরে ফেলবে: বিরোধীদলীয় নেতা সদ্য. ভারতীয় গোয়েন্দার সঙ্গে পরওয়ারের গোপন বৈঠকের দাবি রাশেদ খাঁনের