প্রেমের টানে আমেরিকায় গিয়ে আটক ৮৬ বছর বয়সী নারী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ষাটের দশকের হারানো প্রেমকে নতুন করে ফিরে পেতে গত বছর সাজানো সংসার ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন ৮৬ বছর বয়সী মারি-তেরেস। তবে সেই প্রেমের গল্পের শেষটা সুখকর হয়নি। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের একটি ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) কেন্দ্রে বন্দী রয়েছেন।

ঘটনার সূত্রপাত ১৯৬০-এর দশকে। ফ্রান্সের নান্তেস শহরের বাসিন্দা মারি-তেরেসের সঙ্গে সেন্ট-নাজায়ারের ন্যাটো ঘাঁটিতে কর্মরত মার্কিন সেনা বিলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ১৯৬৬ সালে বিলি যুক্তরাষ্ট্রে ফিরে গেলে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুজনেই নিজ নিজ দেশে বিয়ে করে সংসার গড়েন।

২০১০ সালে আবারও তাদের যোগাযোগ শুরু হয় এবং দুই পরিবার একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে থাকে। ২০২২ সালে দুজনেই জীবনসঙ্গী হারানোর পর তাদের পুরোনো সম্পর্ক আবারও ঘনিষ্ঠতায় রূপ নেয়। মারি-তেরেসের ছেলে জানান, তারা কিশোর-কিশোরীদের মতো প্রেমে পড়েছিলেন।

গত বছর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং মারি-তেরেস স্থায়ীভাবে আলাবামায় বিলির কাছে চলে যান। সেখানে তিনি গ্রিন কার্ডের জন্য আবেদন করেন।

তবে গত জানুয়ারিতে বিলির আকস্মিক মৃত্যুতে যুক্তরাষ্ট্রে তার বৈধভাবে বসবাসের আইনি পরিস্থিতি অনিশ্চিত হয়ে পড়ে। গ্রিন কার্ড পাওয়ার আগেই স্বামীর মৃত্যু হওয়ায় তিনি আইনি জটিলতায় পড়েন। এ সময় সম্পত্তির উত্তরাধিকার নিয়ে বিলির ছেলের সঙ্গে তার বিরোধের কথাও জানা যায়। অভিযোগ রয়েছে, বিলির ছেলে তাকে হুমকি দিয়ে বাড়ির পানি ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

এরপর এপ্রিলের শুরুতে আলাবামার অ্যানিস্টন থেকে অভিবাসন কর্মকর্তারা মারি-তেরেসকে গ্রেপ্তার করেন। তার ছেলে ফরাসি দৈনিক ওয়েস্ট ফ্রান্সকে বলেন, তাকে হাত ও পায়ে হাতকড়া পরানো হয়েছিল, যেন তিনি কোনো ভয়ংকর অপরাধী।

বিষয়টি প্রতিবেশী ও পরিবারের মাধ্যমে জানাজানি হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টিতে হস্তক্ষেপ করেছে এবং কনস্যুলার কর্মকর্তারা তার সঙ্গে দেখা করেছেন। মারি-তেরেসের পিঠ ও হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বলে জানা গেছে।

তার ছেলে আশঙ্কা প্রকাশ করে বলেন, এই বয়সে ও শারীরিক অবস্থায় তাকে আটক রাখা বিপজ্জনক। তিনি চান, দ্রুত তাকে মুক্ত করে ফ্রান্সে ফিরিয়ে আনা হোক।

এদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে কঠোরতা বাড়ার প্রেক্ষাপটে এই গ্রেপ্তারকে ঘিরে আলোচনা তৈরি হয়েছে। যদিও বিলির ছেলের অভিযোগের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আইনি শুনানির আগের দিনই তাকে আটক করা হয়।

ঘটনাটিকে এক ধরনের ‘দুঃস্বপ্নের মতো বাস্তবতা’ বলে বর্ণনা করেছেন মারি-তেরেসের ছেলে।

 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা