পশ্চিমবঙ্গে প্রকাশ্যে গরুসহ সব পশু জবাই নিষিদ্ধ করল বিজেপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
ক্ষমতায় এসেই পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাইয়ের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে নবনির্বাচিত বিজেপি সরকার। এখন থেকে রাজ্যটিতে প্রকাশ্য স্থানে বা জনসমাগমস্থলে কোনো পশু জবাই করা যাবে না। একইসঙ্গে সরকারি ছাড়পত্র ও পশু চিকিৎসকের দেওয়া ফিটনেস সনদ ছাড়া পশু জবাই করলে জেল ও জরিমানার বিধান রেখে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি পশু চিকিৎসকের দেওয়া লিখিত সনদ ছাড়া গরু, ষাঁড়, মহিষ বা বাছুর জবাই করা যাবে না। এই সনদ পাওয়ার ক্ষেত্রেও কঠোর শর্ত জুড়ে দেওয়া হয়েছে।

আরোপিত নিয়মানুযায়ী, সংশ্লিষ্ট পশুর বয়স অবশ্যই ১৪ বছরের বেশি হতে হবে এবং সেটি আর প্রজনন বা কাজের উপযোগী নয়— এমন নিশ্চয়তা থাকতে হবে। এছাড়া আঘাত, বিকলাঙ্গতা বা অনিরাময়যোগ্য রোগের কারণে স্থায়ীভাবে অক্ষম হয়ে পড়া পশুর ক্ষেত্রেও জবাইয়ের অনুমতি মিলবে। এই সনদ প্রদানের ক্ষমতা দেওয়া হয়েছে পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সরকারি পশু চিকিৎসককে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনো কারণে আবেদনকারীকে সনদ দিতে অস্বীকার করলে তিনি ১৫ দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে আপিল করার সুযোগ পাবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, জবাইয়ের অনুমতি পাওয়া পশু শুধুমাত্র পৌরসভার কসাইখানা বা প্রশাসনের নির্ধারিত স্থানেই জবাই করতে হবে। কোনোভাবেই খোলা জায়গায় পশু জবাই করা যাবে না। এই নিয়ম অমান্য করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, এক হাজার রুপি জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে হবে।

এছাড়া নিয়ম বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা যেকোনো স্থাপনা পরিদর্শন করতে পারবেন এবং এই কাজে বাধা প্রদান করাও আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।

উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই এই নতুন নিয়ম জারি করল। ওই নির্বাচনে ভবানীপুর আসনে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫ হাজার ১০৫ ভোটে পরাজিত করেন শুভেন্দু অধিকারী। নতুন এই নির্দেশনা নিয়ে বর্তমানে পশ্চিমবঙ্গজুড়ে ব্যাপক রাজনৈতিক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা