পশ্চিমবঙ্গের পর এবার উত্তর প্রদেশে কুরবানি নিয়ে নতুন নির্দেশনা জারি করল যোগী আদিত্যনাথ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ঈদুল আজহা সামনে রেখে ভারতের উত্তর প্রদেশে কোরবানি ও ঈদের নামাজ নিয়ে নতুন করে কঠোর নির্দেশনা জারি করেছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, খোলা জায়গা বা জনসমাগমস্থলে কোরবানি দেওয়া যাবে না এবং সড়ক বন্ধ করে কোনোভাবেই ঈদের নামাজ আদায়ের অনুমতি থাকবে না।

রোববার (২৪ মে) ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের আইনশৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে এসব নির্দেশনা দেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, 'কোরবানি কেবলমাত্র পূর্বনির্ধারিত নির্দিষ্ট স্থানে করা যাবে। একইসঙ্গে উৎসবকে কেন্দ্র করে কোনো নতুন রীতি বা প্রথা চালুর অনুমতিও দেওয়া হবে না।'

ঈদের নামাজ প্রসঙ্গে নির্দেশনায় বলা হয়েছে, নামাজ শুধুমাত্র নির্ধারিত ও প্রচলিত স্থানে আদায় করতে হবে। কোনো অবস্থাতেই সড়ক বা জনপথ বন্ধ করে নামাজ পড়া যাবে না। বৈধ কসাইখানাগুলোতে নির্ধারিত ধারণক্ষমতার বেশি পশু রাখা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া উৎসবকালীন সময়ে নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

এর আগে পশ্চিমবঙ্গেও ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানি ও পশু জবাই সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধ জারি করা হয়। এতে রাজ্যজুড়ে পশু বেচাকেনায় স্থবিরতা দেখা দেয় এবং খামারি ও ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন বলে অভিযোগ উঠেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. শ্রীমঙ্গলে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ৩ সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা