বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনায় নজরুল বিশ্ববিদ্যালয়ে নববর্ষের উচ্ছ্বাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
‘নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হচ্ছে।
 
মঙ্গলবার (১৪ এপ্রিল ) সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি বর্ণিল 'বৈশাখী শোভাযাত্রা' বের করা হয়। এতে শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‘গাহি সাম্যের গান’ মঞ্চ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় ছিল বৈশাখী সাজ, মুখোশ, পাখির শিল্পকাঠামো ও ঘোড়ার গাড়ি, যা উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী আবহ তৈরি করে। শোভাযাত্রা শেষে ‘গাহি সাম্যের গান’ মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। এ সময় নববর্ষ উপলক্ষে আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরুষ্কার বিতরণকালে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বাংলা নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এটি সকল ধর্ম-বর্ণের মানুষের মিলনমেলা।
 
তিনি বলেন, 'এই আয়োজনের মাধ্যমে আমাদের হারিয়ে যেতে বসা সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হচ্ছে।'
 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রক্টরসহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা।

নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে লাঠি খেলা, ধুয়া গান, বাউল গান, আবৃত্তি, বৈশাখী নৃত্য, রম্য বিতর্ক ও গম্ভীরা পরিবেশিত হয়। গম্ভীরা পরিবেশনায় নির্দেশনা দেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।
 
এর আগে, দুই দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে সোমবার (১৩ এপ্রিল) উপাচার্য ফিতা কেটে বৈশাখী মেলার উদ্বোধন করেন। মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রায় ৪০টি স্টল অংশ নেয়। একইদিন বিকেলে চৈত্রসংক্রান্তি উপলক্ষে জয়ধ্বনি মঞ্চের সামনে ঘুড়ি উৎসব ও খেলাধুলার আয়োজন করা হয়।
 
সদ্য সংবাদ/মো. শাহিদুল ইসলাম সবুজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ