ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
সিরাজগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে শাহাদত হোসেন নামে এক সন্দেহভাজন আসামির মৃত্যু হয়েছে।  নিহতের ভাই ইসমাইল ও জহুরুলের অভিযোগ, গ্রেফতারের পর থেকে পাঁচ লাখ টাকা দাবি করেন ডিবির ওসি সিদ্দিকুর রহমান ও নাজমুল হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্য।

জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে গুরুতর অবস্থায় তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করলে তার মৃত্যু হয়।  পরিবারের অভিযোগ অনুযায়ী, আটক করার পর ডিবি পুলিশ পাঁচ লাখ টাকা দাবি করে।  টাকা না দেওয়ায় শাহাদতকে অমানবিকভাবে নির্যাতন করা হয়।  পরে বিকেলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স এমি খানম বলেন, “ডিবি পুলিশ তাকে শারীরিক নির্যাতনের রোগী হিসেবে ভর্তি করায়। আমরা চিকিৎসা শুরু করার সাথে সাথেই তার মৃত্যু হয়।”

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমান বলেন, “আজ সকালেই তাকে আটক করা হয়। দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। শ্বাসকষ্টজনিত কারণে তিনি মারা গেছেন।”

এদিকে, একই ঘটনায় সাইদুল মানের আরেক সন্দেহভাজন আসামিকেও আটক করে ডিবি পুলিশ।  তার পরিবারের অভিযোগ, “ঘটনার সঙ্গে সাইদুলের কোনো সম্পর্ক নেই, অথচ তাকে আটক করা হয়েছে।  আটকের পর থেকেই পুলিশ এক লাখ টাকা দাবি করছে।  দুপুরের পর থেকে তার অবস্থান সম্পর্কে আমরা কিছু জানি না।  ডিবি কার্যালয়ে কাউকে পাওয়া যাচ্ছে না।”

উল্লেখ্য, গত ১২ নভেম্বর সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক অটোরিকশা চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই করা হয়। সেই মামলায় শাহাদত হোসেন নামে এক ভ্যানচালককে দুই দিন আগে সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরিবারের দাবি, আটক থাকার পর দফায় দফায় টাকা দাবি করা হয়; টাকা না দেওয়ায় তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়। শুক্রবার বিকেলে হেফাজতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

সদ্য সংবাদ/ শুভ সেখ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ