পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি, সভাপতি শামীম-সম্পাদক রাবেল

প
পর্তুগাল প্রতিনিধি
২৬ অক্টোবর, ২০২৬ ২০:৩০:৫৯

পর্তুগালের রাজধানী লিসবনের একটি রেস্তোরাঁয় গত ২৪ অক্টোবর বিশ্বনাথ অ্যাসোসিয়েশন, পর্তুগালের ১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের স্থায়ী কমিটির সদস্য আব্দুল হাসিব আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সংগঠনের স্থায়ী কমিটির সদস্য, নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন স্থায়ী কমিটির সদস্য মাসুম আহমদ, মো. ইয়াহ্হিয়া, শরীফ আহমদ রাজু, আবুল বসর, জালাল আহমদ, আব্দুল মনাফ (মনাই), লিটন মিয়া ও কাওসার আহমদ।

নবগঠিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে শামীম আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে রাবেল আহমেদ দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন সিনিয়র সহসভাপতি মো. রফিক আহমেদ, সহসভাপতি মো. রাসেল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আল-আমিন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক আকমল হোসেন এবং প্রচার সম্পাদক ফরহাদ উদ্দিন।

প্রেস ব্রিফিংয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং পর্তুগালে বসবাসরত বিশ্বনাথের বাসিন্দাদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করা হয়।

নতুন কমিটির মাধ্যমে প্রবাসী বিশ্বনাথবাসীর মধ্যে সামাজিক বন্ধন সুদৃঢ় করার পাশাপাশি বিশ্বনাথের ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা এবং কমিউনিটির কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনার উদ্যোগ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

১৮১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে বলে প্রত্যাশা তাঁদের।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ সদ্য. ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর সদ্য. দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি সদ্য. পররাষ্ট্র মন্ত্রণালয়ে আগুন সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. জমির শেয়ার কিনে সর্বস্বান্ত ৪০ হাজার মানুষ