বাঘের আতঙ্কে সীমান্তে রাত জেগে পাহারা, বিজিবির মাইকিং

শ
শাহিন জামান (লালমনিরহাট প্রতিনিধি)
২৬ অক্টোবর, ২০২৬ ১৬:৫৬:৪৮

লালমনিরহাটের হাতীবান্ধায় সীমান্তবর্তী এলাকায় বাঘের হামলায় তিনজন আহত হওয়ার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাঘটি এখনো ধানখেতে লুকিয়ে থাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য হামলা ঠেকাতে সীমান্ত এলাকায় মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আর নিজেদের নিরাপত্তায় টর্চলাইট ও লাঠিসোঁটা নিয়ে রাতভর পাহারা দিচ্ছেন গ্রামবাসী।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ৯০৫ নম্বর আন্তর্জাতিক পিলারের কাছে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন আমঝোল গ্রামের শরিফা বেগম (৩৪), নজরুল ইসলাম (৪৫) ও আফসার আলী (৪০)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলে হারিয়ে যাওয়া ছাগল খুঁজতে ধানখেতে গিয়েছিলেন শরিফা বেগম। সেখানে একটি বাঘকে ছাগলের ওপর আক্রমণ করতে দেখে তিনি চিৎকার করেন। এ সময় বাঘটি তাঁর দিকে তেড়ে এসে হামলা চালায়। শরিফার চিৎকার শুনে তাঁকে বাঁচাতে আশপাশের লোকজন এগিয়ে গেলে তাঁদের ওপরও আক্রমণ করে বাঘটি। এতে তিনজন আহত হন।

ঘটনার পর স্থানীয়রা লাঠিসোঁটা নিয়ে বাঘটিকে তাড়ানোর চেষ্টা করেন। একই সময়ে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরপর বাঘটি পাশের একটি ধানখেতে আশ্রয় নেয়।

বাঘটি লোকালয়ে ঢুকে আরও মানুষের ওপর হামলা চালাতে পারে এমন আশঙ্কায় সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক করেছে বিজিবি। মাইকিং করে প্রয়োজন ছাড়া ঝুঁকিপূর্ণ এলাকায় না যেতে এবং সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বাঘটির অবস্থান শনাক্ত ও উদ্ধারের জন্য ঘটনাস্থলে কাজ করছে বন বিভাগের একটি দল।

বাঘটি ধানখেতে লুকিয়ে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ কাটেনি। রাত নামার পর অনেকেই টর্চলাইট ও লাঠিসোঁটা হাতে দল বেঁধে পাহারা দিচ্ছেন। বাঘটি যেন লোকালয়ে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে তাঁরা সতর্ক রয়েছেন।

হামলায় আহত তিনজনকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মামুন রহমান জানান, তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোশাররফ হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে কাজ শুরু করেন।

এদিকে বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের মিডিয়া সেলের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় সীমান্ত পেরিয়ে আসা বাঘটির আক্রমণে তিনজন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।

বাঘটি উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া না পর্যন্ত সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের