ডিউক অব এডিনবার্গ স্বর্ণপদকে ভূষিত জাবির ১৮ শিক্ষার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ১৮ জন শিক্ষার্থী আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড (গোল্ড অ্যাওয়ার্ড) অর্জন করেছেন।

সোমবার (১৯ জানুয়ারি) ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে আয়োজিত ডিউক অব এডিনবার্গ অ্যাওয়ার্ড ফাউন্ডেশন বাংলাদেশ-এর ১০ম গোল্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের হাতে এ সম্মাননা তুলে দেন।

প্রায় ১৮ মাসব্যাপী এই ধারাবাহিক কার্যক্রমের মধ্যে ছিল মাঠভিত্তিক কাজ, সামাজিক সেবা, নেতৃত্ব উন্নয়ন, পরিবেশ সচেতনতামূলক কার্যক্রম এবং বাস্তবভিত্তিক প্রশিক্ষণ। শিক্ষার্থীরা তাদের একাডেমিক জ্ঞান ব্যবহার করে পরিবেশ সংরক্ষণ, কমিউনিটি উন্নয়ন, মানবসম্পদ ব্যবস্থাপনা এবং মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে কর্মসূচিটি সম্পন্ন করেন।

ডিউক অব এডিনবার্গ স্বর্ণপদক অর্জন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এর মধ্যে ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থীরা হলেন তাজরিয়ান, মাইমুনা, ইসমিহা, নিলয়, ইম্রিতা, ফারদিন, তাহিয়া, শিমি, উপমা, মারিয়া, ফাহিম ও মানফুসা।

এ ছাড়া আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগের ৪৭তম আবর্তনের শিক্ষার্থী মো. মুসা ভূঁইয়া ও মো. ইয়াসিন খন্দকার এবং একই বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী শরমিলা ইসলাম পিউ, শফিকুল হাসান শাওন ও শাহেদুজ্জামান যুবরাজ এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ৪৯তম আবর্তনের শিক্ষার্থী সাজিদ হাসান ফারহান এই স্বীকৃতি অর্জন করেন।

পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী সাজিদ হাসান ফারহান বলেন, “ডিউক অব এডিনবার্গ গোল্ড অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত। প্রায় ১৮ মাসব্যাপী এই যাত্রায় সামাজিক সেবা, নতুন দক্ষতা অর্জন, শারীরিক বিনোদনমূলক কার্যক্রম, দুঃসাহসিক ভ্রমণ ও আবাসিক প্রকল্পের মাধ্যমে এই অ্যাওয়ার্ড আমাকে নিজেকে চিনতে ও সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করেছে। ছাত্রত্বকালীন ১৪–২৪ বছর বয়সীদের সবারই এমন চ্যালেঞ্জের মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করা উচিত।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. প্রধানমন্ত্রীর জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. ‘সবার আগে তোর লাশ পড়ে থাকবে’ হুমকির পর কুরিয়ার ভ্যানে হামলা সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড