ইবিতে বিশ্ব চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৈশ্বিক চাকরির বাজারের জন্য প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটা নাগাদ বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে ছিলেন আইইউবি এলামনাই, ইউকে এর সভাপতি মো. তারিক খান ও সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন আইকিউএসি এর পরিচালক ও আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ নাজিমুদ্দিন।

এসময় ইবির বিভিন্ন দেশের এলামনাইরা দেশে ও বিদেশে চাকরির সুযোগ, সম্ভাবনা ও করণীয় সম্পর্কে আলোচনা করেন এবং প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেশন পরিচালনা হয়।

এসময় আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. নাজিমুদ্দিন বলেন, 'একটি বিশ্ববিদ্যালয় কেমন তা বোঝা যাবে তার শিক্ষার্থীদের চাকরির সক্ষমতার উপরে। শিক্ষার্থীরা কোথায় আছে এবং এর পাশাপাশি শিক্ষার্থীরা জব মার্কেটে কেমন করছে, এটির উপরে ডিপেন্ড করে। এখানে তোমার প্রশ্ন করতে পারবে, প্রশ্নের উত্তর পাবে, কী করতে ও কোথায় যেতে চাও সবকিছু জানতে পারবে। তোমাদের প্রতিক্রিয়া সন্তুষ্টজনক হলে এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।'

তিনি আরও বলেন, 'তোমাদের প্রশিক্ষণ শেষে সর্বশেষ একটা প্রতিক্রিয়া নেওয়া হবে এবং তোমরা আজকের পর থেকে ভাবতেই পারো যে বাইরে তোমাদের একটা ঠিকানা হবে। আমরা আজকে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য আমাদের কিছু স্বপ্ন সেটা ছাত্র-ছাত্রীদের ভাই-বোনদের নিয়ে। তোমাদের কথা শোনার জন্য এবং আমরা কী করতে পারি তা তোমাদের সাথে শেয়ার করার জন্য এখানে আলোচনা সভার আয়োজন করেছি।'

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি