ইবিতে নিয়োগ বোর্ড স্থগিতের প্রতিবাদে প্রশাসন ভবনে তালা, উত্তাল ক্যাম্পাস

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন এন্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের শিক্ষক নিয়োগ বোর্ড স্থগিত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রশাসন ভবন অবরোধ করে অবস্থান নিয়ে তালা ঝুলিয়েছে তারা।

এদিকে নিয়োগ বোর্ড স্থগিতে বিভাগের সভাপতি ও বিএনপিপন্থি শিক্ষক সংগঠন ইউট্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের বিরুদ্ধে অসহযোগতার অভিযোগ ওঠেছে। এতে ক্ষুব্ধ নিয়োগ পরীক্ষা দিতে আসা প্রার্থীরা।

তারা বলেন, ‘শুরু হতে না হতেই স্থগিত করছে। কিন্তু আমরা প্রস্তুতি নিয়ে আসলাম তার কোনো মূল্য দিলো না। সবখানে দলীয় প্রভাব। শুনলাম বিভাগের সভাপতি নাকি বিএনপির নেতা।’
 
শিক্ষার্থীরা বলেন, 'অনেক বিভাগে পর্যাপ্ত শিক্ষক না থাকায় তীব্র সেশনজট রয়েছে। ৫ আগস্ট পরবর্তী নিরপেক্ষতার ভিত্তিতে নিয়োগ দেওয়ার প্রস্তুতি নিলেও একটি দল নগ্ন হস্তক্ষেপ শুরু করে দিয়েছে। তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে গিয়ে দলীয় সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চায়। আমরা জানতে চাই— কার ইন্ধনে আজ পরীক্ষা স্থগিত করা হলো। জাতীয় নির্বাচনের আগে নিয়োগগুলো সম্পন্ন করতে হবে।'

অভিযোগের বিষয়ে জানতে জার্নালিজম বিভাগের সভাপতিকে কল দিলে মোবাইল বন্ধ রাখেন এবং অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য বলেন, 'আমাকে সরাসরি কেউ চাপ দেয়নি। তবে নিয়োগ বন্ধের জন্য ইউট্যাব চিঠি দিয়েছিল। আজকে যে উপস্থিত হননি তাকে কারণ দর্শানো নোটিশ পাঠানো হবে এবং নিয়মতান্ত্রিক ভাবে নিয়োগ সম্পন্ন করা হবে।'
 
সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি