ইবিতে শীতার্তদের মাঝে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
গরীব, দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।

শনিবার (১৭ জানুয়ারী) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলিয়নায়তনের করিডোরে এই কর্মসূচি শুরু করেন সংগঠনটির সদস্যরা। এসময় তারা প্রায় ১৮০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র প্রদান করেন।

এর আগে সংগঠনটির সদস্যরা ক্যাম্পাসের আশেপাশে ও কুষ্টিয়া-ঝিনাইদহের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করেন। পরে বিভিন্ন স্থানের পথশিশু, গরীব ও অসহায়দের মাঝে টোকেন বিতরণ করেন। তারা শিশুদের জন্য হুডি ও টুপি এবং বৃদ্ধ ও অসহায়দের মাঝে কম্বল ও চাদর প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনটির ২০২৪-২৫ কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরা, সহ-সভাপতি মো. মিজানুর রহমান, সুবাসিত সদস্য ফাইমুন নোমান, বর্তমান অর্থবছরের সভাপতি মুরসালিন ইসলাম তুরাণ, সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ হিমেল এবং অন্যান্য সদস্যরা।

এসময় সংগঠনটির সভাপতি মুরসালিন ইসলাম তুরাণ বলেন, ‘আমরা প্রতি বছরের ধারাবাহিকতায় এ বছরেও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। আমাদের সদস্যরা বিভিন্ন জায়গা থেকে ফান্ড সংগ্রহ করে এই আয়োজন করেছি। আমরা ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে শীতবস্ত্র দিতে চাই। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সকলকে সহযোগিতা করার আহ্বান জানাই। আমরা চাই কোনো মানুষ যেন শীতে কষ্ট না পায়। আমি অন্যান্য সংগঠনকেও শীতার্তদের পাশে দাড়ানোর আহ্বান জানাই।’

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, 'তারুণ্যের পক্ষ থেকে আজকে প্রায় ১৮০ জন শীতার্তদের মাঝে শীত বস্ত্র উপহার দেয়া হচ্ছে। শিক্ষার্থীরা তাদের টাকা জমিয়ে, বিভিন্ন মাধ্যমে ফান্ড কালেক্ট করে মহান কাজটি করেছে। সন্তান যেমন তার আত্নীয় স্বজনের জন্য উপহার দেয় শীত বস্ত্র বিতরণ তেমনি আপনাদের জন্য একটি উপহার। সমাজ এবং দেশের জন্য তারুণ্যের কার্যক্রমটি অত্যন্ত ফলপ্রসূ। আমি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসন তারুণ্যের এসব স্বেচ্ছাসেবী কার্যক্রমকে এগিয়ে নিতে কাজ করবো ইনশাআল্লাহ।'

সদ্য সংবাদ/এস.এম. শাহরীয়ার স্বাধীন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০ সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. ইশরাকের অভিযানের সেই জায়গায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ২৮ সদ্য. দেশে হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ১২০০